চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন, গ্রেফতার নাবালক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত খুনের ঘটনা অব্যাহত  মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার কনভেনিয়েন্স স্টোরে ডাকাতির ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে  গুলি করে খুন করল নাবালক। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন মাইনাঙ্ক প্যাটেল। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে,’ এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যেহেতু নাবালক হওয়ায় তার নাম প্রকাশ করতে পারছেন না ডেপুটিরা।‘

ইতিমধ্যেই সামনে এসেছে কনভেনিয়েন্স স্টোরের সিসিটিভি ফুটেজ । সেখানে দেখা গিয়েছে , পরনে কালো শর্টস, কালো হুডি, মুখে কালো মাস্ক পড়ে গুলি চালায় ওই নাবালক। সঙ্গে  সঙ্গে আহত হন মাইনাঙ্ক প্যাটেল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।   তবে কী কারণে হামলার ঘটনা ঘটে তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  স্টোরের মধ্যে ডাকাতি করার জন্য গুলি চালায় অভিযুক্ত। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে  শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, নিহত প্যাটেলের পরিবারে রয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী অমি ও পাঁচ বছরের মেয়ে। সবাই তাকে ‘মাইক’ বলে ডাকে। এই ঘটনা নিয়ে ওই স্টোরের এক গ্রাহক বলেছেন,’ এটি একটি কমিউনিটি ফ্যামিলি স্টোর ছিল। তিনি খুব ভাল মানুষ ছিলেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। এই ঘটনা খুবই বেদনাদায়ক। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার ভারতীয় বংশোদ্ভূতদের ওপর হামলা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।  

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ