বেহুঁশ মহিলাকে ধর্ষণের অভিযোগে ব্রিটেনে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত ছাত্র

ধৃত ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের নাম প্রীত ভিকাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রাজা তৃতীয় চার্লসের জমানায় ব্রিটেনে খবরের শিরোনামে ভারতীয় বংশোদ্ভুতরা।  চলতি সপ্তাহেই আততায়ীর ছুরির কোপে প্রাণ হারিয়েছে দুই ভারতীয় বংশোদ্ভুত। আর এবার এক মদ্যপ বেঁহুশ মহিলাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় বংশোদ্ভুত ছাত্র। ধৃতের নাম প্রীত ভিকাল। বয়স মাত্র কুড়ি বছর।

সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, গত বছরের জুনে আলাদা-আলাদাভাবে  বন্ধুদের সঙ্গে কার্ডিফের একটি নাইট ক্লাবে মদ্যপানের জন্য গিয়েছিলেন ধর্ষিতা মহিলা ও ধৃত প্রীত ভিকাল। নাইট ক্লাবে মদ্যপানের আসরেই দুজনের পরিচয় হয। প্রচুর মদ্যপানের কারণে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারান ওই মহিলা। রাত শেষে নাইট ক্লাব থেকে বেরনোর সময়ে এলোমেলো পায়ে টলতে-টলতে প্রীতের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এর পরে পৌঁছে দেওয়ার নাম করে ওই মহিলাকে নিয়ে একটি গাড়িতে চেপে বসে অভিযুক্ত।

কার্যত বেহুঁশ আবস্থায় থাকা মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বেশ কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় প্রীত। মহিলাকে কার্ডিফ রোডের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বেহুঁশ থাকার সুযোগে ধর্ষণ করে। হুঁশ ফেরার পরেই ধর্ষিতা হওয়ার যন্ত্রণা অনুভব করেন ওই মহিলা। পুরো বিষয়টি পুলিশকে জানান। তদন্তে নাইট ক্লাব এবং কার্ডিফ রোডে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। ওই সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার দিন কী কী ঘটেছিল তা বুঝতে পারেন তদন্তকারীরা। একজন বেহুঁশ মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগে প্রীতকে গ্রেফতার করেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে