অস্ট্রেলিয়া থেকে নিউ দিল্লিতে আসার পথে ফ্লাইটেই মারা গেলেন ভারতীয় বংশোদ্ভূত যুবতী

নিহত যুবতীর বন্ধু গুরদীপ গ্রেওয়াল একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ''যখন সে প্লেনে উঠল, সে তার সিটবেল্ট লাগাতে হিমশিম খাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোলবোর্ণ থেকে দিল্লিতে ফেরার পথে কান্টাস ফ্লাইটেই মারা গেলেন ২৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মহিলা। জানা গিয়েছে, পড়াশোনা করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখান থেকেই প্রায় ৪ বছর পর অস্ট্রেলিয়া থেকে ভারতে আসছিলেন ওই মহিলা। একরাশ স্বপ্ন নিয়ে নিজের পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু মাঝ পথেই শেষ হয়ে গেল সব। ঘটনাটি ঘটেছে, গত ২০ জুন। অস্ট্রেলিয়ায় বিমানবন্দর থেকে বিমান টেক অফের ঠিক আগেই তিনি কান্টাস ফ্লাইটে মারা যান। সূত্রের খবর, ঘটনার দিন মনপ্রীত কৌর নামক ওই ভারতীয় বংশোদ্ভূত যুবতী মেলবোর্ন থেকে দিল্লি যাওয়ার জন্য কাউন্টি বিমানে উঠেছিলেন।

কিন্তু পরে তিনি তুল্লামারিন বিমানবন্দর থেকে বিমানে ওঠার পরেই হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু ফ্লাইটে ওঠার আগেও তাঁর কোনও সমস্যা ছিল না। কিন্তু যখন তিনি সিটবেল্ট লাগাতে যান, তখনই বিমানের মাটিতে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এখানে প্রশ্ন উঠছে, সে কি প্রথমবার ফ্লাইটে উঠেছে বলে, ঘাবড়ে গিয়েছিলেন? নিহত যুবতীর বন্ধু গুরদীপ গ্রেওয়াল একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ”যখন সে প্লেনে উঠল, সে তার সিটবেল্ট লাগাতে হিমশিম খাচ্ছিল। তার ফ্লাইট চলার আগেই সে সিটের সামনে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।” কান্টাসের একজন মুখপাত্র বলেছেন যে ফ্লাইট ক্রু এবং জরুরি পরিষেবা উভয়ই চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেছিল তাঁকে। কিন্তু সবটাই ব্যার্থ হয়। কিন্তু ঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে টা জানা যায়নি। অনুমান, তেক অফের সময় ভয়ের কারনেই হৃদরোগে আক্রান্ত হতে পারেন তিনি!

কৌরের বন্ধু জানিয়েছেন, অস্ট্রেলিয়া পোস্টে কাজ করতেন তিনি এবং একজন শেফ হতে চেয়েছিলেন। বর্তমানে নিহত যুবতীর পরিবারকে সাহায্য করার জন্যে তাঁর বন্ধু একটি GoFundMe চালু করেছিলেন। যেখানে লেখা আছে, ”হাই, আমার নাম গুরদীপ গ্রেওয়াল এবং আমি মনপ্রীত কৌরের জন্য তহবিল সংগ্রহ করছি। সে আমার গ্রামের ছাত্রী ছিল এবং বাড়ি যাচ্ছিল। মেলবোর্ন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমানে তার মৃত্যু হয়। আমাদের প্রিয় বন্ধু মনপ্রীত খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদের জীবনে এমন এক শূন্যতা রেখে গেলেন যা কখনও পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যুতে শোকাহত, আমরা তার স্মৃতিকে সম্মান জানাতে এবং তাদের প্রয়োজনের সময়ে তার পরিবারকে সমর্থন করতে একত্রিত হতে চাই।”

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বাইকার সিয়ার বিস্ফোরক বয়ান, গ্রেফতার অভিযুক্ত কল্যাণ

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর