পরিবার নেই, ইংরেজি জানেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নিখোঁজ ভারতীয় তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নিখোঁজ ভারতীয় মহিলা। ২৪ বছর বয়সী ওই মহিলার নাম সিমরন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০ জুন ভারত থেকে নিউ জার্সিতে আসার পরপরই। লিন্ডেনওল্ড পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে সিমরন নিজের ফোন চেক করছেন এবং কারও জন্য অপেক্ষা করছেন। আধিকারিকরা জানিয়েছেন যে, ভিডিও দেখে তিনি কোনও সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে না।

পুলিশ নিশ্চিত করেছে যে সিমরন মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পাঁচ দিন পর বুধবার নিখোঁজ হন। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর স্বামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। দ্য নিউ ইয়র্ক পোস্টের মতে, কর্তৃপক্ষ এই সম্ভাবনাও খতিয়ে দেখছে যে বিয়েটি আমেরিকায় বিনামূল্যে বিমান ভাড়া পাওয়ার অজুহাত ছিল কিনা।

পুলিশ জানিয়েছে, সিমরনের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও আত্মীয় নেই। তিনি ইংরেজিতে কথা বলতেও পারেন না। তার একমাত্র ফোন হল একটি আন্তর্জাতিক ডিভাইস যা কেবলমাত্র ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ভারতে কোনও পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

প্যাচ নিউজ অনুসারে, লিন্ডেনওল্ড পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, “এই মুহূর্তে ভারতে তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করার মতো কোনও পরিচিত পরিবারের সদস্য নেই।”

সিমরন পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা, ওজন প্রায় ৬৮ কেজি এবং তার কপালের বাম দিকে একটি ছোট দাগ রয়েছে। তাঁকে শেষবার গ্রে সোয়েটপ্যান্ট, একটি সাদা টি-শার্ট, কালো ফ্লিপ-ফ্লপ এবং ছোট হীরকখচিত কানের দুল পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে লিন্ডেনওয়াল্ড পুলিশ ডিটেকটিভ জো টমাসেত্তির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল