তোলাবাজির মামলায় গ্রেফতার ইন্দোনেশিয়ার জনশক্তি মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তোলাবাজির অভিযোগ উঠেছে ইন্দোনেশিয়ার জনশক্তি মন্ত্রী (Indonesian Manpower Minister) ইমানুয়েল এবেনেজারের (Emmanuel Ebenezer) বিরুদ্ধে। এবার তোলাবাজি মামলায় তাঁকে গ্রেফতার করা হল। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন অভিযুক্ত মন্ত্রীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিশনের ডেপুটি চেয়ারম্যান ফিতরোহ রোহচাহিয়ান্তো জানিয়েছেন, তোলাবাজির অভিযোগ রয়েছে ইন্দোনেশিয়ার জনশক্তি মন্ত্রী ইমানুয়েল এবেনেজারের বিরুদ্ধে। এই বিষয়ে তদন্তের জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বছর ৫০-র নোয়েল প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো সরকারে ২০২৪ সাল থেকে জনশক্তি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন উপমন্ত্রী হিসেবে। গেরিন্দ্রা পার্টির রাজনীতি হিসেবে পরিচিত। জনশক্তি মন্ত্রক তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি। জনশক্তি মন্ত্রী ইমানুয়েল এবেনেজারের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের হয়েছে, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। তাঁর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নোয়েল প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো সরকারে ক্ষমতাসীন গেরিন্দ্রা দলের সদস্য এবেনেজার। সুবিয়ান্তো মন্ত্রিসভার প্রথম সদস্য যাকে তোলাবাজ সন্দেহে গ্রেফতার করা হয়েছে।প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো  গত বছরের অক্টোবরে শপথ নিয়েছিলেন।  সেই সময় থেকে তিনি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে দুর্নীতির বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছেন। এবার তাঁর মন্ত্রিসভাতেই দুর্নীতির অভিযোগ। প্রেসিডেন্টের মন্ত্রিসভায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। প্রসঙ্গত, গত বছর বিশ্বব্যাপী দুর্নীতি পর্যবেক্ষণকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ইন্দোনেশিয়া ১৮০টি দেশের মধ্যে ৯৯তম স্থানে ছিল।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল