ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত কমপক্ষে ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে যাত্রীবাহী নৌকা ডুবে ৩৪ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের মাঝসমুদ্রে বিপর্যয়। রবিবার (২০ জুলাই) ইন্দোনেশিয়ায় এক যাত্রীবাহী জাহাজে মাঝপথেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে অনেকেই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। তাদের মধ্যে কমপক্ষে পাঁচ জনের সলিল সমাধি ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। যদিও কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানা যায়নি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’র প্রতিবেদন অনুসারে, ২৮০ জন যাত্রী নিয়ে মানাডো বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল কেএম বার্সেলোনা ভিএ নামের জাহাজটি। স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ উত্তর মিনাহাসা রিজেন্সির তালিস দ্বীপের কাছাকাছি আচমকাই জাহাজটি থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। নিমিষেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় জাহাজের সিংহভাগ এলাকা। দাউ-দাউ করে জ্বলতে থাকে আগুন। লেলিহান শিখা থেকে বাঁচতে অনেকে আতঙ্কে জাহাজ থেকে জলে ঝাঁপ দেন। কেউ-কেউ শিশুদের কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেএম বার্সেলোনা ভিএ-তে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আরও তিনটি জাহাজকে পাঠানো হয়। ওই তিনটি জাহাজ থেকে জল ও ফোম ছিটিয়ে আগুন নেভানো হয়। কাছাকাছি থাকা মাছ ধরার নৌকাগুলিও যাত্রীদের উদ্ধার কাজে এগিয়ে আসে। ইন্দোনেশিয়ার জাহাজ চলাচল নিয়ন্ত্রক দফতরের আধিকারিক ভাইস অ্যাডমিরাল ডেনিথ হেনড্রাতা জানিয়েছেন, ‘কেএম বার্সেলোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটিতে থাকা বাকিদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন ত‍ৎপরতায় কাজ করা হচ্ছে। কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল