‘জ্বর’ ভেবে চিকি‍ৎসকের কাছে গিয়েছিলেন মডেল, যা শুনলেন তাতে হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম

ভেবেছিলেন সামান্য জ্বর হয়েছে, কিন্তু এক্সরে রিপোর্ট দেখে চমকে গেলেন, চিকিৎসকের কাছে সেই মুহূর্তে না পৌঁছলে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হতে পারত রাশিয়ার বিখ্যাত মডেল একাতেরিনা বাদুলিনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেবেছিলেন সামান্য জ্বর হয়েছে, কিন্তু এক্সরে রিপোর্ট দেখে চমকে গেলেন, চিকিৎসকের কাছে সেই মুহূর্তে না পৌঁছলে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হতে পারত রাশিয়ার বিখ্যাত মডেল একাতেরিনা বাদুলিনার। হ্যাঁ, সম্প্রতি এমনই ভয়ানক অগ্নিপরীক্ষার কথা জানালেন বিখ্যাত রাশিয়ান মডেল। তাঁর বর্ণনা অনুযায়ী, একদিন ঠান্ডার সকালে হঠাৎই একাতেরিনা বাদুলিনা অনুভব করেন, তাঁর গা হাত-পা আগুনের মতো পুড়ে যাচ্ছে। রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর আসছে তাঁর। এরপর প্রচণ্ড শরীর খারাপ নিয়ে একাতেরিনা বাদুলিনা চিকিৎসকের কাছে যান। ভেবেছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। এরপর চিকিৎসক তাঁকে কয়েকটি পরীক্ষা করতে দেন।

পরীক্ষার ফলাফলে যা উঠে আসে, তাতে রীতিমতো হকচকিয়ে যান চিকিৎসক নিজেই। আসলে রিপোর্টে দেখা যায়, একাতেরিনার ফুসফুসে একটি ধাতব টুকরো রয়েছে, যার আয়তন 5×16 মিলিমিটার। যার তাঁর ফুসফুসে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এরপর প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন চিকিৎসকেরা, তখনই চিকিৎসকেরা গভীরভাবে তদন্ত করে জানতে পারেন, ৭ বছর বয়সে মডেলের একটি অস্ত্রোপচার হয়েছিল, আর এই ধাতব টুকরোটি ওই অস্ত্রোপচারেরই একটি অংশ। বর্তমানে মডেলের বয়স ২৭ বছর। জানা গিয়েছে, ৭ বছর বয়সে একাতেরিনা থ্রম্বোইম্বোলিজম-নামক একটি রোগে আক্রান্ত হয়ে ছিলেন।

তখন তার জীবন বাঁচাতে ৩৩টি টিউব শরীরে ঢুকিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু কারও ধারণা ছিল না যে ওই নলগুলির একটি স্প্রিং একাতেরিনার শরীরে রয়ে যাবে। এবং সেটি তাঁকে প্রাপ্তবয়সে যন্ত্রণা দেবে। চিকিৎসকদের মতে, ধাতব টুকরোটি তাঁর রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছে গিয়েছিল। এটি যে কোন মুহূর্তে মডেলের জীবন কেড়ে নিতে পারতো। যখন তখন তিনি মরে যেতে পারতেন। চিকিৎসকের এ কথা শুনে মডেল একাতেরিনার চোখে রীতিমতো অন্ধকার হয়ে নেমে আসে। তবে একাতেরিনাও হাল ছাড়েননি, তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। অপারেশন থিয়েটারে জীবন-মৃত্যুর সঙ্গে সরাসরি লড়াই করেছেন তিনি। অবশেষে মৃত্যুকে পরাজিত করেছেধ একাতেরিনা। ঘণ্টার পর ঘণ্টার পরিশ্রমের পর অবশেষে তাঁর অপারেশন সফল হয়েছে, এবং একেতেরিনা বেঁচে গিয়েছেন।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক