বিমানবালাকে ধর্ষণের হুমকি দেওয়া স্বামীকে বাঁচাতে আসরে পাকিস্তানি সমাজপ্রভাবী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভার্জিন আটলান্টিকের এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন ব্রিটিশ নির্বাহী সলমান ইফতিকারকে। নিজের স্বামীর এমন কুকীর্তির কথা জেনেও তাকে সমর্থন করলেন ইফতিকারের স্ত্রী রিজভি। ইফতিকারের এহেন আচরণের জন্য তাঁর মানসিক স্বাস্থ্যের সমস্যাকে দায়ী করেছেন আবীর রিজভী। তিনি আবার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

ইফতিকারের সাজা ঘোষণার কয়েকদিন পর ৭ অগস্ট রিজভি ইনস্টাগ্রামে একাধিক বার্তা পোস্ট করেন। সেখানে তিনি স্বামীর প্রতি সমবেদনা প্রকাশ করে সকলের কাছে আবেদন জানান ইফতিকারের পাশে থাকার। রিজভি বর্তমানে পাকিস্তানে থাকেন। ইনস্টাগ্রাম এবং টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা পাঁচ মিলিয়নেরও বেশি। রিজভি লিখেছেন, “মানসিক স্বাস্থ্য কোনও রসিকতা নয়। প্রতিটি গল্পের পিছনেই এমন ব্যথা থাকে যা আপনি দেখতে পাবেন না। তাই বিচার করার আগে, বোঝার চেষ্টা করুন। সদয় হোন। মানবিক হোন।”

নিয়োগ সংস্থা স্টাফিং ম্যাচের প্রতিষ্ঠাতা ইফতিকার রিজভির পাশাপাশি আরও এক মহিলাকে বিয়ে করেছেন। সেই দ্বিতীয় স্ত্রীর নাম ইরুম সলমন। এই ইরুম ব্রিটেনে থাকেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে লাহোরগামী ভার্জিন আটলান্টিকের প্রথম শ্রেণিতে ভ্রমণ করছিলেন। ফ্লাইট চলাকালীন তিনি প্রচুর পরিমাণে মদ্যপান শুরু করেন, ফ্লাইটে ঘুরে বেড়াতে থাকেন। ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে নিজের আসনে ফিরে যেতে ব্বলেন। তাতেই রেগে যায় ইফতিকার। সে তখন কেবিন ক্রু অ্যাঞ্জি ওয়ালশকে ধর্ষণ ও খুনের হুমকি দেয়। রীতিমতো চিতকার করে ইফতিকার বলতে থাকে, “আমি কী করব তা আমাকে বলার দরকার নেই।” এমনকি ওয়ালশকে ‘বর্ণবাদী’ বলেও অভিহীত করেন।

এরপর ইফতিকার টমি মার্চেন্ট নামে আর এক ক্রু সদস্যকে আক্রমণ করার চেষ্টা করেন। তারপর ওয়ালশকে হুমকি দেন। এমনকি ওয়ালেশ লাহোরে যে হোটেলে থাকবেন সেই হোটেলটিও চিহ্নিত করেন। ইফতিকার সেদিন বলেছিল, “তোমার হোটেলের মেঝে উড়িয়ে দেওয়া হবে। তোমাকে তোমার ঘর থেকে চুল ধরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে আগুন ধরিয়ে দেওয়া হবে।” শেষ পর্যন্ত অবশ্য ক্রু সদস্যরা ইফতিখারকে নিজের সিটে ফিরিয়ে আনতে সক্ষম হন। পাকিস্তান কিন্তু সলমন ইফতিকারকে গ্রেফতার করেনি। পরে ব্রিটিশ পুলিশ তাকে ২০২৪ সালের ১৬ মার্চ ইংল্যান্ডের আইভারে ইফতিকারের বাড়ি থেকে তাকে আটক করে। ৫ অগস্ট আইলওয়ার্থ ক্রাউন কোর্টে ওয়ালশকে হত্যার হুমকি প্রদান এবং বর্ণবাদী হয়রানির কথা স্বীকার করে ইফতিখার। তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি