পুড়েছে শরীরের ৭০ শতাংশ, হয়েছে ৩০ টি অস্ত্রোপচার, ‘বিউটি কুইন’ হয়ে সাফল্য ড্যানেটের

গ্যাস বিস্ফোরণে শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, হয়েছে ৩০ বারেরও বেশি অস্ত্রোপচার। কিন্তু এতকিছুর পরেও বিউটি কুইন হওয়ার স্বপ্ন হারিয়ে যেতে দেননি, দীর্ঘ সংগ্রামের পর ২০২১ সালে 'মিসেস কলোরাডো' মুকুট ছিনিয়ে হয়েছিলেন ড্যানেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মিলবেই! গ্যাস বিস্ফোরণে শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে, হয়েছে ৩০ বারেরও বেশি অস্ত্রোপচার। কিন্তু এতকিছুর পরেও বিউটি কুইন হওয়ার স্বপ্ন হারিয়ে যেতে দেননি, দীর্ঘ সংগ্রামের পর ২০২১ সালে ‘মিসেস কলোরাডো’ মুকুট ছিনিয়ে হয়েছিলেন ড্যানেট। গ্যাস বিস্ফোরণে শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়া ড্যানেট বার্গলাফ-হাগ। যেন অসাধ্য সাধন করেছেন তিনি। পাশাপাশি প্রমাণ করেছেন, ইচ্ছে ও মনের জোর থাকলে পুড়ে যাওয়া শরীর নিয়েও সৌন্দর্য প্রতিযোগিতা জেতা যায়। পাশাপাশি তিনি অনুপ্রাণিতও করেছেন এমন ঘটনার শিকার মহিলাদের। দিয়েছেন তাঁদের বেঁচে থাকার জন্যে উৎসাহ। তবে অনেকদিন আগেই বিউটি প্রতিযোগিতা জিতেছেন ড্যানেট বার্গলাফ হাগ। হয়েছেন মিসেস কলোরাডো। কিন্তু তাঁর এই সফর ছিল অত্যন্ত ভয়ানক।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে তাঁর অগ্নিপরীক্ষার দিনগুলি স্মরণ করেছেন ড্যানেট। জানিয়েছেন, ড্যানেট যখন ১০ বছর বয়সী ছিলেন, তখন তাঁর বাড়িতে ভয়ানক গ্যাস বিস্ফোরণ হয়েছিল, যা তাঁর, কেরিয়ার, স্বপ্ন চুরমার করে দিয়েছিল। ঘটনার দিন ড্যানেটের পরিবার একটি পার্টির আয়োজন করেছিল। কিন্তু কিছু ত্রুটির কারণে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়। তৎক্ষণাৎ পুরো বাড়িতে আগুনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে, সেই সময় আগুন ড্যানেটের চারপাশে ঘিরে ফেলে। এই দুর্ঘটনায় ড্যানেট এবং তার বাবা গুরুতর আহত হন। ড্যানেটের শরীরের ৭০% মারাত্মকভাবে পুড়ে যায়। ড্যানেটকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোনক্রমে তিনি বেঁচে যান। সেই সময়ে তাঁকে একটি ট্র্যাকিওস্টোমি করা হয়েছিল। যাতে তাঁকে বাঁচানো সম্ভব হয়। কয়েক মাস তাঁকে বার্ন সেন্টারে থাকতে হয়। এমনকী ২০ বছর বয়স হাসপাতালে তাঁর যাতায়াত লেগেই ছিল। কেননা তাঁর প্রায় ৩০ টিরও বেশি অস্ত্রোপচার হয়েছিল। তাঁর স্কিন গ্রাফটিং ছিল। এই দুর্ঘটনার পরে, স্বাভাবিকভাবেই ড্যানেটের জীবন কঠিন হয়ে পড়ে। ক্ষত-বিক্ষত শরীর নিয়ে তিনি প্রতিদিন কাঁদতেন। মুখোশ পরে তাঁকে স্কুলে যেতে হত, রীতিমতো আগুনের দুর্ঘটনা তাঁর জীবনকে মানসিকভাবে চ্যালেঞ্জিং করে তুলেছিল। একসময় তিনি ভেবেই ছিলেন এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে তিনি কিছুতেই বিউটি কুইন হতে পারবেন না, তাঁর স্বপ্ন কখনই পূরণ হবে না। কারণ তিনি সমাজে ফিট নন। তবে হতাশ, অসহায় হয়ে ভেঙে পড়লেও তিনি হাল ছাড়েন নি।

২০১৯ সালে, তিনি কলোরাডোর প্রথম সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিন বছরের সংগ্রামের পর ২০২১ সালে তিনি ‘মিসেস কলোরাডো’ উপাধি পেয়েছেন ড্যানেট। যেদিন তিনি এই মুকুটটি পরার গ্রহণযোগ্য তা পেয়েছিলেন। সেদিনই ছিল তাঁর জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্ত। ভাবতে পারেননি ১০ বছর বয়সী সেই মেয়েটি, দুর্ঘটনায় যাঁর শরীরের ৭০ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল, সেই মেয়েটি বিউটি কুইন হয়েছেন। ড্যানেট বলেছেন, একটু বড় হতেই তিনি নিজেকে ভয়ানক হিসাবে দেখা বন্ধ করেছিলেন। ভেতর থেকে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে নিজেকে শক্তিশালী করছিলেন। গর্ব করে বলেছিলেন, তিনি একজন বার্ন সারভাইভার। বেশ এরপরেই আত্মবিশ্বাসী হয়ে প্রতিযোগিতায় যোগ দেন। এবং সাফল্য লাভ করেন। বর্তমানে ড্যানেট চার সন্তানের মা। পেশায় একজন নার্স এবং জীবন প্রশিক্ষক। তিনি তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বই লিখেছেন। ‘বিউটি ফ্রম অ্যাশেস: ট্রান্সফর্মিং ওয়াউন্ডস ইন উইজডম’ এবং ‘Scars into Stars’। তিনি বলেছেন, পুড়ে যাওয়া দাগগুলির জন্যে যারা তাঁকে ভয় পেতেন, আজ সেই দাগগুলোই তাঁকে পরিচয় দিয়েছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক