‘হামলাকারীদের হাত কেটে ফেলব’, পরোক্ষে ট্রাম্পকে হুমকি ইরানের সেনাপ্রধানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পরে এবার ইরানে সরকারকে টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশটির তেলের খনি হাতিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য। যদিও অতি সহজে ট্রাম্পের সেই স্বপ্নপূরণ হতে দিতে নারাজ আয়াতুল্লা আলি খামেইনির সরকার। নাম না করে বুধবার (৭ জানুয়ারি) সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘ইরানের দিকে কেউ হাত বাড়ালে, ইরানকে আক্রমণ করার চেষ্টা চললে, হামলাকারীর হাত কেটে নেব।’

এদিন ইরানের আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে জেনারেল হাতামি বলেন, ‘শত্রুদের (পড়ুন আমেরিকা-ইজরায়েল) আমরা স্পষ্ট বলে দিতে চাই, ইরানের বিরুদ্ধে যে কোনও শত্রুতামূলক পদক্ষেপের সুদূরপ্রসারী পরিণতি হবে। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে। যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত। শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে, তবে তারা আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে।’

গত বছর জুনে ইরানের বিরুদ্ধে যৌথ আক্রমণ চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ১২ দিনের যুদ্ধে অন্তত ১ হাজার ৬৪ জন নিহত হন এবং সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিন ওই সঙ্ঘাতের কথা উল্লেখ করে ইরানের সেনাপ্রধান বলেন, ‘আমরা ২৪ জুন সফল পাল্টা অভিযানে নামতেই ল্যাজ গুটিয়ে পালিয়েছিল শত্রুরা।’ দেশে সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। ওই বিক্ষোভের প্রসঙ্গে জেনারেল হাতামি বলেন, ‘প্রতিবাদ যে কোনও দেশেই স্বাভাবিক। তবে তা দ্রুত সহিংস দাঙ্গায় রূপ নেওয়া ইরানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক