হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ফের স্বাভাবিক করতে আমেরিকার কাছে একাধিক দাবি পেশ করল ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন নীতি না বদলালে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু করা হবে না। রবিবার (৯ অগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও এখনও সমাধানসূত্র মেলেনি। ইরানের দাবি, আগে আমেরিকাকে নিজেদের অবস্থান বদলাতে হবে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং বিপ্লবী গার্ডের মোহাম্মদ বাঘের জোলঘাদে এক বিবৃতিতে তেহরানের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, ওয়াশিংটনকে নিজেদের ‘আচরণ সংশোধন’ করতে হবে। ইরানের দাবি, তেহরান এবং তাদের আঞ্চলিক সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান স্থায়ী ভাবে বন্ধ করতে হবে। ভবিষ্যতে ইরানকে কোনও ধরনের সামরিক হুমকিও দেওয়া যাবে না বলে জানিয়েছে তেহরান। এখানেই শেষ নয়। ইরানের বন্দরগুলির ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা বলেছে তেহরান।

আরও পড়ুন: বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দেওয়ার দাবিও উঠেছে। পাশাপাশি ইরানের উপর জারি থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি। এছাড়াও বিদেশে আটকে থাকা ইরানের অর্থ কোনও শর্ত ছাড়াই মুক্ত করার দাবি জানানো হয়েছে। তেহরানের দাবি, এসব বিষয়ে আমেরিকার কাছ থেকে স্পষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হবে না।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ