এই মুহূর্তে

ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান

নিজস্ব প্রতিনিধিঃ পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলালো ইরান। গুপ্তচরবৃত্তির দায়ে সেই দোষী সাব্যস্ত হওয়ার পরেই ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফোর্স সোমবার (১৬ জুন) এই তথ্যটি দিয়েছেন। ফাঁসি কার্যকর হওয়া গুপ্তচরের নাম ইসমাইল ফকরি। তবে এই প্রথম নয়, গত কয়েক সপ্তাহে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ইরানের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে ইজরায়েলি গুপ্তচর সংস্থার একটি ছদ্মবেশী এজেন্টকে মৃত্যুদন্ড দিয়েছে। কাতার ভিত্তিক আলজাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে বসবসা করে ইসমাইল ফকরি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুই ঘনিষ্ঠ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং তিনি ইরানের শত্রুদের কাছে দেশের সমস্ত গোপন এবং সংবেদনশীল তথ্য পাচার করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ ফকরিকে গ্রেফতার করে ইরান। এরপর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তার ফাঁসি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘বড় ধরনের আঘাত’। এটি যখন কার্যকর হল। তখন ইজরায়েল ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে পাল্টা হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁর ছেলের বিয়ে বাতিল করেছে। যা আজ হওয়ার কথা ছিল।

বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণুকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। ইজরায়েলের চালানো হামলায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার। তবে বসে থাকেনি ইরানও। তারাও পাল্টা হামলা চালিয়েছে।ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ইরানে ইজরায়েল যে হামলা চালিয়েছে তার নামকরণ করেছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এই বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকানো দরকার। তাই এই অভিযান শুরু করা হয়েছে। ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে তা বিশ্বের জন্য তা বড় বিপদ হিসাবে গন্য হবে। যত দিন পর্যন্ত এই বিপদের আশঙ্কা থাকবে, ততদিন অভিযান চলবে। ইজরায়েলের দাবি ইরানের একের পর এক র‍্যাডার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তেহরানের আবাসিক এলাকায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ১২ জন পারমাণবিক বিজ্ঞানী ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। এরপর শুক্রবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ে ইরান। ইরানের এই হামলায় তেল আবিবে ১৫ জন নিহত হয়েছেন। ইতিমধ্যেই সে’দেশের মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আতঙ্কে ঘরে জমা করতে শুরু করেছে খাদ্যবস্তু। জেরুজালেমের সুপার মার্কেটগুলি থেকে নিমেষে উধাও হচ্ছে খাবার। রাস্তাঘাট একেবারে শুনশান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রাতে এক বিবৃতি মারফত বলেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। এর জন্য ইজরায়েলকে কঠিন পরিণতি মেনে নিতে হবে। ইজরায়েলি হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের কাছে একটি চিঠি লিখেছেন। প্রসঙ্গত, ইজরায়ের ইরানের শত্রুতা বহু বছরের। তবে প্রথম থেকেই দুই দেশ কিন্তু শত্রু ছিল না। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের সময় দেদেশের পশ্চিমপন্থী নেতা মহম্মদ রেজা শাহ ক্ষমতাচ্যুত হন। তাঁর আমলে ইজরায়েল ইরানের বন্ধু হয়ে উঠেছিল। কিন্তু তাঁর পর ক্ষমতায় আসা শাসকেরা ইজরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

যুদ্ধ শেষের পথে, তবু ইরানকে চাপের মুখে রাখতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

ইরান যুদ্ধের জের, ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি!

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

‘যিশুর’ বেশে ট্রাম্প! সমালোচনার জেরে পোস্ট মুছলেন মার্কিন প্রেসিডেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ