শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ! ইজরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে ড্রোন ছুঁড়ল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলকে লক্ষ্য করে এবার পাল্টা হমলা চলাল ইরান। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে ওই হামলা শুরু হয়েছে। ইতিমধ্যে শত্রু দেশের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুঁড়েছে ইরানি সেনা। যদিও মানবহীন ওই ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফএর মুখপাত্র ইফি ডেফরিন ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-কে জানিয়েছেন, ইরানের তরফে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আনুমানিক শতাধিক মানবহীন ড্রোন ছুঁড়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায়্যে সব ড্রোন প্রতিহত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইরানের সাতটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাছাড়া ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও হামলা চালানো হয়। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান-সহ একাধিক শহর।বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজি’র সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদী তেহরানচি। এর মধ্যে আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর প্রাক্তন প্রধান। ইরানের পরমাণু কেন্দ্রের দায়িত্বে রয়েছে এইওআই। আর মোহাম্মদ মেহেদী তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগেরি ও সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানি। যদিও আয়াতোল্লা আলী খামেইনি অক্ষত রয়েছেন। ইজরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘ইজরায়েলকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল