ট্রাম্পের ভাষণের পরেই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলে নতুন করে হামলা চালালো ইরান। ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করা হয়েছে। এদিনই ট্রাম্প বলেছিলেন, ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান এখন মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয়। যুদ্ধ বিরতির জন্য পথ খুঁজছে ইরান। ট্রাম্পের এই ঘোষণার পরেই আচমকাই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। 

জানা গিয়েছে, তেল আবিব সহ ইজরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানো হয়েছে সতর্ক করার কারণে। আইডিএফ-এর পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইজরায়েল একে অপরের ওপর হামলা চালাচ্ছে। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা বিশ্বে। তার ওপর ট্রাম্পের পদক্ষেপ বেশ প্রভাব ফেলছে। 

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ। যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য শুনে ইরানের যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই দাম বৃদ্ধি জ্বালানির।

হোয়াইট হাউস থেকে যুদ্ধ বন্ধ নিয়ে কী বলেন ট্রাম্প সেই দিকেই নজর ছিল সকলের। কয়েকদিন আগেই তিনি যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার এই বিষয়ে তাকে কোনও শব্দ খরচ করতে শোনা যায়নি। এতেই বাজারে প্রভাব পড়েছে। অন্যদিকে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইরানে বড় ধরনের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালাবে আমেরিকা। পাশাপাশি হরমুজ প্রণালী খোলা নিয়ম তেমন কোনও বক্তব্য রাখতে শোনা যায়নি। তিনি বলেছেন এই প্রণালী দিয়ে আমেরিকাতে কোন তেল আসে না। যারা ওই জায়গা থেকে তেল আনার জন্য নির্ভরশীল তারা এগিয়ে আসুন। এই সমস্ত কিছু বিষয় নিয়েই তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা