Iran: ওরা মরা মেয়ের মুখ দেখতে দেয়নি: বিস্ফোরক বয়ান সেই তরুণীর বাবার

বেকায়দায় সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব ইস্যুতে তপ্ত ইরান। বিক্ষোভ প্রশমিত করতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও প্রেসিডেন্টের এই আশ্বাসেও বিক্ষোভে কোনওভাবেই লাগাম পরানো যাচ্ছে না। পরিস্থিতি এমনিতেই তেতে।

এই অবস্থায় পুলিশ লকআপে মেয়ের মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক বয়ান দিলেন বাবা। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাশা আমিনির বাবা আমজাদ আমিনি জানিয়েছেন, মেয়ের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান। চেয়েছিলেন মেয়েকে শেষ দেখা দেখতে। তাকে সেই অনুমতি দেওয়া হয়নি।

বিস্ফোরক বয়ান আরও আছে। তিনি বলেন, মেয়ের শরীর ঢাকা ছিল সাদা চাদরে। মুখ এবং পায়ের কিছুটা অংশ চাদরের বাইরে ছিল। আমজাদ দেখেন মুখে ও পায়ে আঘাতের স্পষ্ট ছাপ রয়েছে। যা দেখে বোঝা গিয়েছিল মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ।

মেয়ের পোস্টমর্টেম রিপোর্টে কী লেখা হচ্ছে জানতে চাইলে, এক চিকিৎসক বলেন –  আমার যা ইচ্ছে হবে সেটাই লিখব। সেই লেখার সঙ্গে আপনার কোনও সম্পর্ক নেই। আমজাদ আরও বলেন,  মেয়ের শেষকৃত্যানুষ্ঠানেও তাকে থাকতে দেওয়া হয়নি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন তিনি এই হত্যার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেবেন। এই প্রসঙ্গে মাশার বাবা বলেন, ওটা মুখেই। সরকার অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না।

হিজাব পরাকে কেন্দ্র করে বিক্ষোভ যাতে ছড়িয়ে না পরে তার জন্য সরকার সব ধরনের সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতেও ক্ষোভে রাশ টানা যাচ্ছে না।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা