আমেরিকার শর্ত মানতে নারাজ ইরান, কড়া সামরিক পদক্ষেপের হুঙ্কার ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয়েছে একাধিক বৈঠক । তৃতীয় দফার বৈঠকে  কোনো আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার   ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে  বার্তালাপের সময় ট্রাম্প এই হুঁশিয়ারি  দেন।  ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যে,  তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি  একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশাল সামরিক পদক্ষেপের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য স্বাভাবিক ভাবেই ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের জল্পনাকে আরও উসকে দিয়েছে।  শুক্রবার ট্রাম্প সকলের সামনে জানান,  ইরান আমেরিকার দেওয়া শর্তগুলো মানতে  রাজি হচ্ছে না, যা বর্তমান পরিস্থিতির জন্য মোটেও ভালো নয়। ইরানে হামলা নিয়ে যদিও   ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি করতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ় সংকল্পের কথা জানান। 

আরও পড়ুন: পাক সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা আফগানিস্তানের, পাল্টা অভিযানে মৃত্যু ২৯৭ তালিবান জঙ্গির

 ইরানের সঙ্গে যুদ্ধের ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প  বলেছেন,  ‘যুদ্ধে সব সময় ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে।’  এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানের সঙ্গে  উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইজরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর এই সফরের ঠিক কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এর মধ্যেই ইজরায়েলেও যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা যার মধ্যে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানও রয়েছে।  ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকা  ইজরায়েলের বিমানঘাঁটিতে তাদের অত্যাধুনিক এফ-২২ র্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের