আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুর ঠিক আগে কি করছিলেন? খামেইনির জীবনের শেষ ছবি প্রকাশ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিনেই সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেইনিকে খতম করে আমেরিকা ও ইজরায়েল। তাঁর মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে ইরান। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। যুদ্ধ পা দিয়েছে ২৮ দিনে। এই চরম শোকের আবহে খামেইনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি জনসমক্ষে আনা হয়েছে। সেই ছবি নতুন করে আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছে। 

‘আল মায়াদিন ইংলিশ’ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, যে ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে সেটি খামেনির মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তাঁর কার্যালয়ে তোলা শেষ ছবি। ছবিতে তাকে তেহরানে নিজের  দফতরে বসে থাকতে দেখা গিয়েছে। এই ছবিটি আমারিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হওয়ার ঠিক আগেই তোলা বলে মনে করা হচ্ছে। খামেইনির এই ছবি সামনে আসার পরেই তাঁর অনুরাগীদের চোখে আরও একবার জল এসেছে। অনেকেই আবগে তাড়িত হয়ে পড়েছেন। 

আরও পড়ুন: শান্তি আলোচনার পাশাপাশি ইরানে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

প্রসঙ্গত, ‘ফার্স নিউজ এজেন্সি’ জানিয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই মার্কিন ও ইজরায়েলি বাহিনী যখন বিমান হামলা চালিয়েছিল তখন খামেইনি তার দপ্তরে বসে দায়িত্ব পালন করছিলেন। ওই দিন সকালে এই বিমান হামলা চালানো হয়েছিল তাতে খামেইনি সহ ইরানের ৪৮ জন শীর্ষ কর্তা নিহত হয়েছিলেন। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছিলেন। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ এক প্রতিবেদনে উল্লেখ করেছিল যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ