আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শান্তি আলোচনার পাশাপাশি ইরানে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক মাস হতে চলল ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। যত সময় যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। যুদ্ধ থামানোর জন্য একে অপরের উপর শর্ত আরোপ করছে। যদিও কোনও পক্ষের তরফে কোনও শর্ত মানার লক্ষণ দেখা যাচ্ছে না। এই আবহেই সামনে এসেছে বিরাট তথ্য। জানা গিয়েছে ইরানে এবার চূড়ান্ত হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান শান্তি আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তবে ইরানজুড়ে এক ভয়াবহ ‘চূড়ান্ত হামলার’ পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। আমারিকার সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে,ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার পাশাপাশি ইরানে সামরিক প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। অ্যাক্সিওস সূত্রে খবর আমারিকা খার্ক, লারাক কিংবা আবু মুসারে মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপে আক্রমণ করতে পারে।  

আরও পড়ুন:  জ্বালানি সঙ্কটের মধ্যে সুখবর, ৪২ হাজার টন LPG নিয়ে গুজরাতে এল ‘জগ বসন্ত’ জাহাজ

সূত্রের খবর, ট্রাম্পের এই পরিকল্পনায় ইরানে বিমান হামলার পাশাপাশি এই প্রথমবার বড় ধরনের স্থলবাহিনী নামানোর ইঙ্গিত মিলেছে। দুই মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রে খবর, তেহরানকে আলোচনার টেবিলে হার মানতে বাধ্য করাতেই এই দ্বিমুখী কৌশল গ্রহণ নিয়েছে হোয়াইট হাউস। পেন্টাগন ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও  ট্রাম্পের সমস্ত দাবি  ইরান ধারাবাহিকভাবে  প্রত্যাখ্যান করে আসছে। ইরান এর আগে জানিয়েছিল যে তারা কোনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। এই বার্তা  দুই দেশের মধ্যে অশান্তির আঁচকে আরও বাড়িতে তুলেছে। 

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ