ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলার প্রতিবাদে ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা করল ইরান। রবিবার (১২ জুলাই) তেহরানের তরফে জানানো হয়েছে, ‘যতদিন মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা বন্ধ হবে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালি থেকে কোনও জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’ ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ইরান যেমন হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা করেছে, তেমনই মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, ইরানের বেস কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে জোরদার হামলা চালানো হয়েছে। যদিও ওই হামলায় কি-কি ক্ষতি হয়েছে তা জানায়নি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, হরমুজ প্রণালির তীরবর্তী বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শুধু তাই নয়, হরমুজ প্রণালি ব্যবহারকারী একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চলেছে। তার পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, ‘একাধিক জাহাজ তাদের গতিপথ সংশোধন করে অনুমোদিত পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সতর্কবার্তা ও নির্দেশ অমান্য করেছে। সেই অবাধ্য জাহাজগুলোর একটির উপরে গুলি চালানো হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’ পাশাপাশি হুঙ্কার ছেড়েছে, ‘মার্কিন হামলা বন্ধ না হলে এই অঞ্চলের অতিরিক্ত শত্রু ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হবে।’

ইরানের হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত ঘোষণার ঘণ্টাখানেক বাদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এখন তাদের এর মূল্য দিতে হবে।’ তাঁর হুশিয়ারির পরে মার্কিন সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের ইঞ্জিন রুমে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং জাহাজের একজন বেসামরিক কর্মী নিখোঁজ রয়েছেন। তবে একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর যাতে ইরান হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে। ’

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর