পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিনের সফরে কালিম্পং ও শিলিগুড়িতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পাহাড়বাসীর হাতে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি  জেলা প্রশাসন ও GTA-কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কালিম্পং জেলায় যাবেন শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, প্রথমে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে কালিম্পঙের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। বাগডোগরা থেকে হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পাহাড়ি এলাকার আবহাওয়া প্রতিকূল হলে যাতে সফরে কোনও সমস্যা না হয়, তার জন্য সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।  জানা গিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরের সময় উত্তরবঙ্গের ধস কবলিত এলাকা চিহ্নিতকরণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, উদ্ধার ও ত্রাণের পরিকাঠামো এবং পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। 

আরও পড়ুন: মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

কালিম্পং টাউন হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন। পাহাড়ের উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম এবং সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে একাধিক জনপ্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে থাকবেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা এবং নোমান রাই। কালিম্পংয়ের কর্মসূচি শেষ করে আজই শিলিগুড়ির উত্তরকন্যায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের মেগা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নমূলক কাজ, প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক বিষয় নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

 

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর