মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আইফেল টাওয়ার ঘিরে বিতর্ক। একটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময় মহিলা কর্মীদের তুলনামূলকভাবে কম দায়িত্ব দেওয়ার অভিযোগ সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেন টাওয়ারের কর্মীরা। সেই প্রতিবাদের জেরে সোমবার গোটা দিন বন্ধ রাখতে হয় বিশ্বের অন্যতম পরিচিত এই স্থাপত্যকে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। ঘটনার সূত্রপাত শনিবার। প্যারিসে একটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা BAPS-এর প্রায় ১০০ জন সদস্য শহরে উপস্থিত ছিলেন। তাঁদের একটি বড় দল পরে আইফেল টাওয়ার দেখতে যায়। দলের সঙ্গে ছিলেন সংস্থার এক ধর্মগুরুও।

অভিযোগ, সফরের আগে আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা SETE-এর কাছে মহিলা কর্মীদের সংখ্যা কম রাখার অনুরোধ করেছিলেন BAPS-এর প্রতিনিধিরা। সেই অনুরোধ অনুযায়ী সফরের সময়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যক পুরুষ কর্মীকে দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করেন আইফেল টাওয়ারের কর্মীরা। তাঁদের প্রশ্ন ছিল, কেন এমন একটি অনুরোধ কর্তৃপক্ষের তরফে মেনে নেওয়া হল। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের আলোচনা শুরু হয়। সেই পরিস্থিতিতেই সোমবার আইফেল টাওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

প্রথম দিকে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, রক্ষণাবেক্ষণ ও দেখভালের কাজের কারণে টাওয়ার খুলতে কিছুটা দেরি হচ্ছে। পরে অবশ্য স্পষ্ট হয়, কর্মীদের প্রতিবাদের কারণেই দিনের বাকি সময় পর্যটকদের জন্য আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়েছে। যাঁরা আগে থেকে টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়। বৈঠকের সময় আইফেল টাওয়ার কর্তৃপক্ষ মহিলা কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার পিছনে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। তিনি জানিয়েছেন, ঘটনার বিস্তারিত বিষয় দ্রুত পরীক্ষা করে দেখা হবে। ঘটনার সমালোচনা করেছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভেও। তাঁর বক্তব্য, বিদেশ থেকে আসা কোনও অতিথিদলের অনুরোধের ভিত্তিতে মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা উচিত হয়নি। এদিকে বিতর্কের পর BAPS-এর প্যারিস মন্দির কর্তৃপক্ষও বিবৃতি দিয়েছে। তাঁদের দাবি, প্রতিনিধিদলের সদস্যসংখ্যা বেশি হওয়ায় সাধারণ দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিনের প্রথম দিকে যাতে দলটি টাওয়ার ঘুরে দেখতে পারে, সেই ব্যবস্থার জন্যই আলোচনা হয়েছিল বলে দাবি সংগঠনের।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব