স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  মানুষের জীবন সত্যিই বড়ই অনিশ্চিত। এই আছে, পরমুহূর্তেই কী ঘটে যাবে তা কেউ জানে না। হাসি-আনন্দে কাটতে থাকা একটি মুহূর্ত যে আচমকাই পরিণত হতে পারে শোকে, তার উদাহরণ যেন প্রতিদিনই সামনে আসছে। বিশেষ করে হৃদরোগ এখন আর শুধুমাত্র বয়স্কদের সমস্যা নয়। ছোট থেকে বড়, তরুণ থেকে প্রবীণ নানা বয়সের মানুষই আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। অনেক ক্ষেত্রেই কোনও আগাম সতর্কতা ছাড়াই আচমকা হৃদ্‌যন্ত্র থেমে যাচ্ছে।  তেমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ বছরের এক পড়ুয়ার। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের মাওয়ানা থানার এলাকার বাসন্ত ভ্যালি পাবলিক স্কুলের। প্রতিদিনের মতোই স্কুলে  গিয়েছিল ১৩ বছরের এক কিশোর। সহপাঠীদের সঙ্গে স্কুলে সময় কাটিয়ে ছুটির পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু কে জানত, আর বাড়ি ফেরা হবে না! ছুটির পর স্কুলেরই বাথরুম থেকে উদ্ধার করা হয় সপ্তম শ্রেণির ওই পড়ুয়ার নিথর দেহ। প্রাথমিকভাবে  আচমকা হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃত পড়ুয়ার নাম কুনাল শর্মা। বয়স মাত্র ১৩ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) অন্যান্য দিনের মতোই কুনাল স্কুলে গিয়েছিল। ছুটির পর তার ই-রিকশায় করে বাড়ি ফেরার কথা ছিল। স্কুল ছুটির পর একে একে অন্যান্য পড়ুয়ারা বেরিয়ে এলেও কুনালকে দেখা যায়নি। ই-রিকশাচালক বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো কোনও কাজে স্কুলে থেকে গিয়েছে কুনাল। কিন্তু প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও সে না আসায় চালক নিজেই স্কুলের ভিতরে তার খোঁজ শুরু করেন। খোঁজ করতে গিয়ে স্কুলের বাথরুমে কুনালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে স্কুলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে। এরপর স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা দ্রুত কুনালকে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

১৩ বছরের ছেলের এমন আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে পরিবার। কীভাবে এত অল্প বয়সে আচমকা মৃত্যু হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগের আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। মাওয়ানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ লাওয়ানিয়ার জানিয়েছেন, স্কুলে আচমকা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুনালের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এবং পুলিশি পদক্ষেপেও আপত্তি জানিয়েছেন তাঁরা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব