‘ঈশ্বরের ক্রোধের মুখে পড়তে হবে’ ইজরায়েলে হামলা নিয়ে নিজ দেশকেই সতর্ক করলেন খামেইনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইরান ইজরায়েল দ্বন্দ্ব। কখনো ইরান হুমকি দিচ্ছে ইজরায়েলকে, কখনো বা ইজরায়েল পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। হুমকি,পাল্টা হুঁশিয়ারিতে ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। এমতাবস্থায় এই ক্ষোভ ইজরায়েল হামাস সংঘর্ষকে আরও চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা। সদ্যই ইরানের মাটিতে হত্যা করা হয়েছে হামাস নেতা হানিয়াকে। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নেতারা। একইসঙ্গে হিজবুল্লাহর এক সর্বোচ্চ সামরিক কমান্ডারকেও হত্যা করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ গোষ্ঠি। এরপর থেকেই উত্তেজনা আরও বাড়ছে। যে কোন মুহূর্তে সংঘর্ষ বাঁধতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। সতর্ক হয়েছে ইজরায়েল মিত্র দেশগুলি।

এমতাবস্থায় নিজের দেশকেই (ইরান)হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ ‌আল খামেন-ই! তিনি জানিয়েছেন, ইরান যদি ইজরায়েল আক্রমণের প্রতিশ্রুতি থেকে পিছু হটে, তা হলে ‘ঈশ্বরের ক্রোধ’-এর মুখে পড়তে হবে তাঁর দেশকে।

খামেইনি জানিয়েছেন ‘যদি ইরান সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কোনও কারণে প্রতিশোধ নেওয়া থেকে পিছু হটে তবে পবিত্র কোরান অনুযায়ী ‘ঐশ্বরিক ক্রোধ’কে স্বাগত জানানো হবে।’ পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার দাবি, ইরান যাতে ইজরায়েলকে আক্রমণ না করে, তার জন্য শত্রুরা নানা ধরনের পরিকল্পনা করছে। শত্রুর ক্ষমতাকে বেশি ক্ষমতাশালী দেখিয়ে ইরানকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

হামাস শীর্ষ নেতা ও হিজবুল্লার কমান্ডার হত্যার ঘটনা দু’সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও ইজরায়েলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ করেনি ইরান। ইজরায়েলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না গ্রহণ করার জন্য নিজের দেশকেই এবার সতর্ক করেছেন খামেন-ই।

যদিও ইজরায়েল মিত্র দেশগুলি বারবার সতর্ক করছেন ইরানকে। এই ধরনের হুমকি থেকে (ইজরায়েল আক্রমণ) সরে আসার আহ্বান জানিয়েছে তাঁরা। তবে পিছু হটবে না ইরান একথা আগেই জানিয়েছিল দেশটি। তবে এখনও পর্যন্ত ইজরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় নি ইরান। তবে এত সহজে যে ছেড়ে দেবে না ইজরায়েলকে তা স্পষ্ট করলেন দেশটির সর্বোচ্চ নেতা খামেই নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল