‘খামেইনিকে হত্যার মূল্য চোকাতে হবে’, খুনি ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি: যত সময় যাচ্ছে ততই ইরানের উপর আক্রমণের ঝাঁজ বৃদ্ধি করছে আমেরিকা ও ইজরায়েলে।  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের নিরাপত্তা প্রধান আলি  লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিলেন চরম হুঁশিয়ারি দিয়েছেন। ট্রামকে নিশানা করে জানিয়েছেন তেহরান তাকে একা ছাড়বে না এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনিকে হত্যার মূল্য  তাঁকে দিতে হবে। শনিবার লারিজানি হুঙ্কার দিয়ে বলেছেন,  ইরান তাঁদের নেতার মৃত্যুর  প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।   

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, আলি লারিজানি অভিযোগ করেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতিক্রিয়া ভুলভাবে অনুমান করেছেন। এর পরেই তিনি বলেন,  “এই সংঘাত খুব শীঘ্রই শেষ হবে না। ভেনিজুয়েলায় কী ঘটেছে তা ট্রাম্প দেখেছিলেন। তিনি এটা পছন্দ করেছিলেন। তিনি ভেবেছিলেন শীঘ্রই ইরানেও তিনি একই কাজ করতে পারবেন। কিন্তু এখন তিনি নিজেই গভীর বিশৃঙ্খলার মধ্যে আছেন।” আলি লারিজানি আরও  বলেন, “আমরা তাদের একা ছাড়ব না। তারা যা করেছে তার মূল্য তাদের দিতে হবে। তারা আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের ১,০০০ এরও বেশি মানুষকে শহীদ করেছে।” পাশাপাশি এক্স হ্যান্ডেলে  তার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে লিখেছেন,    তাদের নেতার ঝড়া রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তেহরান পিছু হটবে না।  যুদ্ধের প্রথম দিনে খামেইনির হত্যার পর লারিজানি ইরানের অন্যতম  শীর্ষ নেতা হিসেবে সামনে এসেছে। 

আরও পড়ুন: ইরানে হামলার হুমকি খামেনেইকে হত্যার হোতা সৌদি আরবের যুবরাজের

তবে ট্রাম্প লারিজানির মন্তব্যকে পাত্তা না দিয়ে বলেন, তিনি কে এমন  ইরানি কর্মকর্তা যাকে কেউ চেনেন না। ট্রাম্প কটাক্ষের সুর বলেন,  “আমি জানি না তিনি কী সম্পর্কে কথা বলছেন, তিনি কে। আমি আর কিছু ভাবতে পারি না।”  ট্রাম্প  বলেন, লারিজানি “ইতিমধ্যেই পরাজিত হয়েছেন।” ট্রাম্প লারিজানি এবং অন্যান্য ইরানি নেতাদের সাম্প্রতিক সমালোচনাও উড়িয়ে দিয়েছেন । উল্টে তিনি বলেছেন,   মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকবে, জোর দিয়ে বলেছেন যে ইরানকে “নিঃশর্ত আত্মসমর্পণ” মেনে নিতে হবে। 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড