হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালি।  গুরুত্বপূর্ণ সমুদ্রপথে দুটি নৌ-মাইনে ধাক্কা লেগে একটি সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)।  ঘটনার পর ওই জাহাজটি সম্পূর্ণভাবে থেমে যায় বলে জানিয়েছে ইরান। তবে এখনও পর্যন্ত জাহাজটির নাম, কী পণ্য বহন করছিল বা নাবিকদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

আইআরজিসি সোমবার (৩১ অগস্ট) দাবি করেছে যে, জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশের এমন একটি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেটিকে ইরান অবৈধ বলে মনে করে। এই সময় সুপারট্যাঙ্কারটি দুটি মাইনের আঘাতে সম্পূর্ণ থেমে যায়। এই ঘটনার পর  ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্য জাহাজগুলিকেও সতর্ক করেছে ইরান। IRGC জানিয়েছে, ইরানের নির্ধারিত নেভিগেশন নিয়ম না মেনে কোনও জাহাজ চলাচল করলে তাদেরও একই ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে। শিপিং সংস্থাগুলিকেও মার্কিন সেনাবাহিনীর নির্দেশ অনুসরণ না করার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

সুপারট্যাঙ্কারে মাইনে ধাক্কা লাগার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের পথ হরমুজ প্রণালি। ফলে এই জলপথে নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই সাম্প্রতিক উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম  বেড়েছে অনেকটা। সব মিলিয়ে, ইরান-আমেরিকা সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে ফের নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।  

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর