পাল্টা হামলা চালাবে ইরান, আগেভাগেই সতর্ক হচ্ছে ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সত্যি হয়েছে আশঙ্কা। ১৩ জুন শুক্রবার সকালে ইরানের পরমাণু কেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েল। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। ইজরায়েলি হামলায় প্রাণ যায় ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) হোসেন সালামি সহ দুই বিশিষ্ট বিজ্ঞানীর।

তেহরানও বসে থাকেনি। প্রতিশোধ নিতে গিয়ে ইজরায়েলের উপর ১০০টিরও বেশি ড্রোন হামলা চালায় ইরান। তারপর থেকেই সক্রিয় হয়ে উঠেছে ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইরান জানিয়েছে উপরোক্ত তিনজনই ছিলেন গণ হত্যাকারী।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইজরায়েল তেহরাণের পারমাণবিক কেন্দ্র গুলিতে আঘাত হেনেছে। তারপর থেকেই নিজেদের সতর্ক করেছে জেরুজালেম। ইতিমধ্যেই সে’দেশের মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আতঙ্কে ঘরে জমা করতে শুরু করেছে খাদ্যবস্তু। জেরুজালেমের সুপার মার্কেটগুলি থেকে নিমেষে উধাও হচ্ছে খাবার। রাস্তাঘাট একেবারে শুনশান।

জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইজরায়েলের জনগণের। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় দেশ এখন বিপদের সম্মুখীন। তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।

ইজরায়েলের জরুরি বিভাগ জানিয়েছে, সারা দেশে আগে থেকেই রক্ত সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে বেড ফাঁকা করা হচ্ছে। যারা মোটামুটি বাড়ি যাওয়ার মতো সুস্থ তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব প্যালেস্টাইনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইরানি হামলায় যাতে ক্ষয়ক্ষতি কম হয়, তার জন্যই এত ব্যবস্থা গ্রহণ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল