গুগল ম্যাপে ভরসা রেখে বিপাকে, ইরানি দম্পতির পাসপোর্ট, ডলার ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা

হ্যাঁ, সোমবার (২ জুন) তারাগঞ্জে গুগল ম্যাপে দেখানো পথ ধরে ঘুরতে গিয়ে চরম বিপাকে পড়েন ইরানের এক দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বর্তমানে কোনও অজানা ঠিকানার জন্যে আর অন্যের সাহায্য লাগে না, স্মার্ট যুগে স্মার্টভাবে ঠিকানাও খুঁজে দেয় গুগল ম্যাপ। তাই ৮ থেকে ৮০ সবার এখন ভরসা Google Map। কিন্তু সবসময় অন্ধবিশ্বাসও ভাল নয়। নয়তো ইরানের দম্পতির মতোই বিপাকে পড়তে হবে। হ্যাঁ, সোমবার (২ জুন) তারাগঞ্জে গুগল ম্যাপে দেখানো পথ ধরে ঘুরতে গিয়ে চরম বিপাকে পড়েন ইরানের এক দম্পতি। ছিনতাইকারীর খপ্পরে পড়ে পাসপোর্ট, ডলার, ঘড়ি-সহ একাধিক মূল্যবান জিনিস খোয়াতে হয় ইরানি দম্পতিকে। সঙ্গে জোটে ব্যাপক মারধর। যদিও দম্পতি তাঁদের সমস্ত জিনিসপত্র ফেরৎ পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনা সদস্যরা ছুটে গিয়ে ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার করে ইরানি দম্পতিকে হোটেলে পৌঁছে দেয়।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রংপুরের তারাগঞ্জ উপ জেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায়, রংপুর সেনানিবাসের তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে তাঁরা সেখানে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান, দুই বিদেশিকে ধরে মারধর করছে স্থানীয় লোকজন। এরপর তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ইরানি দম্পতির নাম হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭)। তাঁরা সম্প্রতি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন।

এরপর একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরে যান। যাতে তাঁদের পথ চিনতে সাহায্য করে google map। এরপরে তাঁরা ম্যাপ অনুসরণ করতে করতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন। কিছু না চিনতে পারলে তাঁরা স্থানীয়দের সাহায্য চান। তখনই তাঁদের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। তাঁদের থেকে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করে। এরপরেই খবর পেয়ে তারাগঞ্জ সেনাদল সেখানে পৌঁছন এবং স্থানীয়দের হাত থেকে ইরানি দম্পতিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যেতে চাইলে তাঁদের আটক করা হয় এবং তাঁদের থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে দম্পতিকে রংপুরের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর