‘শত্রুকে অপেক্ষা করতে হবে’ ইজরায়েলে হামলা নিয়ে নতুন জল্পনা উস্কে দিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইরান ইজরায়েল দ্বন্দ্ব। কখনো ইরান হুমকি দিচ্ছে ইজরায়েলকে, কখনো বা ইজরায়েল পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। হুমকি পাল্টা হঁশিয়ারিতে ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। সদ্যই ইরানের মাটিতে হত্যা করা হয়েছে হামাস নেতা হানিয়াকে। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের নেতারা।একইসঙ্গে হিজবুল্লাহর এক সর্বোচ্চ সামরিক কমান্ডারকেও হত্যা করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ গোষ্ঠি। এরপর থেকেই উত্তেজনা আরও বাড়ছে।

এবার আবারও ইজরায়েলে হামলা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইরান। ইরানের রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাবে ইরানের প্রতিশোধের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে।’ 

এই হামলা নিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) হামলার নতুন করে মন্তব্য করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর শাখা আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন, ‘সময় আমাদের অনুকূলে রয়েছে এবং হামলার জন্য অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে।আপাতত সময় ও সুযোগ মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুকে তার জন্য অপেক্ষা করতে হবে। শীর্ঘ্রই কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এই প্রতিশোধের সময় আরও পিছিয়ে যেতে পারে।’

পুরো মধ্যপ্রাচ্য কার্যত ইরানের হামলার অপেক্ষায় প্রহর গুণছে বলা যেতে পারে। যদিও অনেকে মনে করছেন ইজরায়েলকে এই হামলা থেকে বাঁচাতে পারে কেবল গাজায় যুদ্ধবিরতি। এই নিয়ে অবশ্য মুখ খুলেছে ইজরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি সম্ভাব্য আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইজরায়েলে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি।

পাশাপাশি নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে চুক্তির লক্ষ্যে একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন গ্যালান্ট। তবে তার প্রস্তাবকে গুরুত্ব দেন নি নেতানিয়াহু। এই নিয়ে নেতানিয়াহুর দলের অন্দরেই একাংশের ক্ষোভ তৈরি হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকেরা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, ‘যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইজরায়েল মেনে নিয়েছে, এখন হামাসকে একই কাজ করতে হবে।’

উল্লেখ্য,যদিও চলতি সপ্তাহে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য চলতি সপ্তাহের শেষে মধ্যস্থতাকারী দেশ মিশরের কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে আপাতত কোন কথা বলতে দেখা যায় নি নেতানিয়াহুকে। সকলের একটাই প্রশ্ন গাজায় যুদ্ধ বন্ধ হবে কবে ? এমতাবস্থায় এই ক্ষোভ ইজরায়েল হামাস সংঘর্ষকে আরও চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা। যে কোন মুহূর্তে সংঘর্ষ বাঁধতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি