কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ। দুই পক্ষই একে অপরের উপর হামলা চালাচ্ছে। নিশানায় রয়েছে কৃষ্ণসাগর দিয়ে যাতায়াত করা পণ্যবাহী জাহাজগুলি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের উদ্বেগ বেড়েছে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে। ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে একটি কার্গো জাহাজে আটকা পড়া ১৫ জন নাবিকের মধ্যে প্রায় ১৩ জনই ভারতীয় বলে জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI) । নাবিকদের এই সংগঠনটি সতর্ক করে বলেছে, যারা আটকে রয়েছেন তাঁরা ‘ভয়াবহ ও প্রাণঘাতী পরিস্থিতির’ মধ্যে দিন কাটাচ্ছেন এবং যেকোনো মুহূর্তে সরাসরি হামলার শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। 

নাবিকদের ইউনিয়নটি কেন্দ্র, জাহাজ মালিক এবং অন্যান্য কর্তৃপক্ষকে অবিলম্বে হস্তক্ষেপ করে নাবিকদের উদ্ধার করার জন্য অনুরোধ করেছে। এফএসইউআই-এর মতে, এমভি আমির১ নামের পণ্যবাহী জাহাজটিতে ১৩ জন ভারতীয়সহ মোট ১৫ জন নাবিক রয়েছেন। সংস্থাটি বলেছে, সংঘাতপূর্ণ অঞ্চলে জাহাজটি আটকে   থাকায় প্রতিটি দিন অতিবাহিত হওয়ার  সঙ্গে সঙ্গে তাঁদের জীবনের ঝুঁকি বাড়ছে। ইউক্রেনের বন্দর এলাকায় লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে জাহাজটি নিরাপদে সেখান থেকে বেরোতে পারছে না।

আরও পড়ুন: জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের ওডেসা বন্দর এলাকায় একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে। সেই ঘটনায় ভারতীয় নাবিকদের হতাহত ও নিখোঁজ হওয়ার খবরও সামনে এসেছে।  চলতি মাসের শুরুতে ওডিসার কাছে এমভি গোল্ডেন লিও নামের আরেকটি পণ্যবাহী জাহাজ হামালার শিকার হয়। তাতেই  চারজন ভারতীয় নাগরিকসহ ১০ জন নাবিক নিহত হন। এই হামলার জেরে নয়াদিল্লি রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে এবং সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার