পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোনও ট্রাফিক জ্যাম নেই। কোনও লম্বা লাইনের ঝক্কি নেই। এবার নদী পার হয়ে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যাবেন চোখের পলকে। চালু হচ্ছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক কেবল কার সার্ভিস। চিনের হেইহে এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরের মধ্যে শুরু হতে চলেছে অবিশ্বাস্য রাইড। চিন ও রাশিয়ার সীমান্তে তৈরি হচ্ছে এমন একটি আন্তর্জাতিক রোপওয়ে, যেখানে কেব্‌ল কারে চেপেই মাত্র ৬ থেকে ৮ মিনিটে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাওয়া যাবে।

চিনের হেইলংজিয়াং প্রদেশের হেইহে শহর এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহর হেইলুংচিয়াং নদীর দুই তীরে অবস্থিত। এই নদীটিই দুই দেশের সীমান্ত হিসেবে কাজ করছে। এই দুই শহরের যোগাযোগ আরও সহজ করতে তৈরি হচ্ছে প্রায় ৯৭০ মিটার দীর্ঘ এই আন্তর্জাতিক কেব্‌ল কার ব্যবস্থা। ২০১৯ সালের জুলাইয়ে শুরু হয় এই যাত্রীবাহী আন্তসীমান্ত রোপওয়ের নির্মাণকাজ। চিন (হেইলুংচিয়াং) পাইলট ফ্রি ট্রেড জোনের হেইহে অংশের ব্যবস্থাপনা কমিটির উপপরিচালক ঝাং ছিজুন জানিয়েছেন, পুরো প্রকল্পের নির্মাণকাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে। প্রকল্পটির অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান হেইহে-ভিত্তিক জিনলংগাং কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছাও সিনহং জানান, রোপওয়ে চালু হলে নদী পেরিয়ে দুই সীমান্ত শহরের মধ্যে যেতে সময় লাগবে মাত্র ৬ থেকে ৮ মিনিট।

রোপওয়েতে থাকবে দুটি কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে সর্বোচ্চ ১১০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। বছরে প্রায় ২৬ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকছে। এটি শুধু পর্যটকদের আকর্ষণ করার মতো একটি অভিনব পরিবহন নয়, দুই সীমান্ত শহরের নিয়মিত যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।হেইহে ও ব্লাগোভেশচেনস্কের মধ্যে ইতিমধ্যেই সড়ক ও ফেরি যোগাযোগ রয়েছে। ২০২২ সালে দুই শহরের মধ্যে একটি মহাসড়ক সেতুও চালু হয়েছে। রোপওয়ে চালু হলে এই সীমান্তে সড়কসেতু, ফেরি এবং কেব্‌ল কার তিন ধরনের যোগাযোগব্যবস্থা থাকবে।এর ফলে পর্যটকদের জন্য দুই দেশের সীমান্তবর্তী শহর ঘুরে দেখার সুযোগ আরও সহজ হতে পারে। একই সঙ্গে দুই অঞ্চলের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যটন ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা খাতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার