ইমরানের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ ইসলামাবাদ হাইকোর্টের

শনিবারই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ জেলা আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আগামকাল শনিবার পর্যন্ত স্থগিত রেখেছেন। ফলে ওই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। পাশাপাশি আগামিকালই যাতে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) ইসলামাবাদের অতিরিক্ত জেলা দায়রা বিচারক জাফর ইকবালের আদালতে হাজিরা দিতে পারেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবারই ইমরানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে অস্বীকার করেছিলেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা দায়রা বিচারক জাফর ইকবাল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিন ইসলামাবাদ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতি আমির ফারুখের এজলাসে ইমরানের আইনজীবীরা জানান, আদালতকে অপমান করার কোনও উদ্দেশ্য নেই পিটিআই চেয়ারম্যানের। সেই কারণে লাহোর হাইকোর্টে সশরীরে উপস্থিত থাকবেন তিনি। এমনকী আগামিকালই ইসলামাবাদ আদালতে হাজির হবেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর যেহেতু প্রাণহানির সংশয় রয়েছে তাই যেন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

ইমরানের আইনজীবিদের ওই কথা শুনে শনিবার পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার ওপরে স্থগিতাদেশ জারি করেন প্রধান বিচারপতি আমির ফারুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী যাতে নিম্ন আদালতে হাজিরা দিতে পারেন তার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ইসলামাবাদ জেলা আদালত ও পুলিশকেও নির্দেশ দেন।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র