ইজরায়েলি বিমান হামলায় ইরানের ১০৮ খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়কে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এমনটাই ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে। এই হামলায় অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হলেও  নিহতের  সংখ্যা ১০৮ জনে পৌঁছয়। এখনও পর্যন্ত আহতের কোনো তথ্য পাওয়া যায়নি।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান চালিয়েছে বলে ইরানি সূত্রের দাবি। ওই হামলার পর তেহরানের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

আরও পড়ুন: বাহরাইন ও আরব আমিরশাহিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানজুড়ে নির্দিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলা চলছে এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানের সংবাদ সংস্থা দাবি করেছে, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও বাহরাইন জুড়ে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি এই হামলার লক্ষ্য ছিল। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা