ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বহু যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইজরায়েল

ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি হামলায় আতঙ্কে গোটা বিশ্ব। উভয় দেশই পরস্পরকে বিনাশ করতে উঠেপড়ে লেগেছে। ইরানে ফের বিমান হামলা চালাল ইজরায়েলি বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি হামলায় আতঙ্কে গোটা বিশ্ব। উভয় দেশই পরস্পরকে বিনাশ করতে উঠেপড়ে লেগেছে। ইরানে ফের বিমান হামলা চালাল ইজরায়েলি বাহিনী। সোমবার (২৩ জুন) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদন অনুসারে, দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরানের কেন্দ্রে, পূর্ব ও পশ্চিমাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। এই বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজরায়েল জানিয়েছে, ‘দূর থেকে পরিচালিত ড্রোন পাঠিয়ে ইরানের ১৫ টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।’ পাশাপাশি এই ধ্বংসলীলার একটি ছবিও পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছে ইজরায়েল।

সেখানে যে সকল বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, সবটার তালিকা রয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভরানোর বিমান, এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইজরায়েলের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ইরান। সপ্তাহে দুয়েক থেকেই ইরানে র পারমাণবিক শক্তি ধ্বংস করার জন্যে সে দেশে হামলা চালাচ্ছে ইজরায়েল। আর ইজরায়েলকে পেছন থেকে সমর্থন করছে আমেরিকাও। ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই একাধিক পারমাণবিক বিজ্ঞান মারা গিয়েছে। গত শনিবার রাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা। যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলির ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে আমেরিকার এই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের সামনে এখনও পর্যন্ত সবথেকে বড় চ্যালেঞ্জ। খামেনি সম্ভবত একজন স্বৈরশাসক হিসেবে তার জীবনের সবচেয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যে আছেন। কেননা খামেনি এই মূহুর্তে বাঙ্কারে আছেন। তাঁর বয়স ৮৬ বছর। তার বেশিরভাগ শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে ইজরায়েল। ইরানের আকাশসীমায় তাঁর আর নিয়ন্ত্রণ নেই। ইরানের আকাশসীমা এখন ইজরায়েলের হাতে। তবে ইরানের এই যুদ্ধে জয়ী হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু গত সপ্তাহে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি জানিয়েছিলেন, যাই হয়ে যাক না কেন, ইরান আত্মসমর্পণ করবে না। এখন খামেনিকে হত্যা করা ইজরায়েলের সহজ টার্গেট। টানা ১১ দিনের মতো ইজরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল