ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা ইজরায়েলের, খবর পড়া ছেড়ে পালালেন সংবাদ পাঠিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সোমবার (১৬ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। ওই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। তবে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কা‍ৎজের হুমকির খানিক বাদেই ওই হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন সন্ধেয় সমাজমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ। তার খানিকবাদেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। ওই হামলায় বিল্ডিংয়ের একাংশে আগুন ধরে যায়। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। লাইভ সম্প্রচারে থাকা উপস্থাপিকা ‘আমাদের ভবন বর্তমানে ইজরায়েলি হামলার লক্ষ্যবস্তু’ বলে তড়িঘড়ি দৌড়ে পালিয়ে যান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অধীনস্থ ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক (আইআরআইএনএন) জানিয়েছে, তারাও  ইজরায়েলের হামলার শিকার হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফোয়াদ ইজাদি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘কোনও সংস্থা কোনও সরকারের মুখপাত্র হতেই পারে। তার মানে এই নয় যে ওই সরকারকে পছন্দ করি না বলে ওই সংস্থায় কর্মরতদের খুন করার অধিকার রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে অনেক তরুণ সংবাদকর্মী প্রযুক্তি কর্মীরা চাকরি করেন। তাদের নৃশংসভাবে মারার অধিকার কে দিল?’  ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে ইজরায়েলি হামলার পরে দাউ-দাউ করে জ্বলছে ভবনটি। ভিতর থেকে আর্ত চি‍ৎকার ভেসে আসছে। ভবনটিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ছাড়া আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং অন্যান্য প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। পাঁচ তলা বিশিষ্ট ভবনটিতে হামলার সময়ে কমপক্ষে দেড় হাজারের বেশি মানুষ হাজির ছিলেন বলে জানা গিয়েছে। ফলে অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের