এই মুহূর্তে

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী আগুনে জ্বলছে ইরান। সেখানেই জড়িয়ে পড়েছে আমেরিকা। চলছে একে ওপরকে হুমকি দেওয়ার পর্ব। এই আবহেই বিরাট এক তথ্য দিল ইজরায়েল। সূত্রের খবর, চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েন করতে আমেরিকার আর মাত্র কয়েকদিন সময় লাগবে বলেই দাবি ইজরায়েলের। জনানো হয়েছে এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিক্ষোভ নিয়ে ট্রাম্প ইরানকে শুরু থেকেই হুঁশিয়ারি দিচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার চূড়ান্ত কোনো নির্দেশ দেননি, তবুও আমেরিকার বন্ধু দেশগুলির উপর  পাল্টা ইরানি হামলার আশঙ্কায় ইজরায়েল অভ্যন্তরীণভাবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, বর্তমানে তারা কোনো নতুন করে জনগণের জন্য নির্দেশ জারি না করলেও পরিস্থিতির পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে তা জানানো হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

সূত্রের খবর, আমেরিকা ইতিমধ্যেই বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক যুদ্ধবিমান স্কোয়াড্রন মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েন করেছে। এছাড়াও ওই অঞ্চলজুড়ে আকাপথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প  আগেই নিশ্চিত করেছিলেন, একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। যত সময় যাচ্ছে ততই বাড়ছে ইরানে মার্কিন হামলার আশঙ্কা। প্রসঙ্গত,  ইরানে অভ্যন্তরীণ সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে। কিছুদিন আগেই ইরানের শীর্ষ নেতা জানিয়েছিলেন তাঁদের উপর যদি হামলা করা হয় তাহলে ট্রামকেও মেরে ফেলা হবে। এই হুমকির পর পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও পৃথিবী থেকে ইরানকে মুছে ফেলার হুমকি দেন।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে প্রাক্তন পুলিশ কর্মীর এলোপাথাড়ি গুলি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ