ইরানের হামলার পরেই ইজরায়েলে জরুরি অবস্থা জারি , বাজছে সাইরেন! বন্ধ আকাশসীমা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  গত কয়েকমাস ধরে ট্রাম্পের হুঁশিয়ারির পর আক্রমণের আশঙ্কায় কাঁপছিল ইরান। গোটা বিশ্বজুড়ে ইরানের উপর আমেরিকার হামলা নিয়ে চলছিল চর্চা। আশঙ্কা সত্যি করে এবার একযোগে ইরানে হামলা চালালো ইজরায়েল ও আমেরিকা।  উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।  ইরানে হামলা শুরু করার পরেই ইজরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে আগাম সতর্কতা পাঠানো হয়েছে, নাগরিকদের নিরাপদ স্থানের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি  ইসরায়েল তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে বলে খবর মিলেছে।    

ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  “ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নি ক্ষেপের সম্ভাবনার জন্য জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। জনসাধারণকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”  ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার সময় সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইজরায়েলের সাধারব জনবসতি পূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে।  ইজরায়েলি সেনাবাহিনীও ঘোষণা করেছে যে সারা দেশে স্কুল-কলেজ বন্ধ থাকবে, জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জনগণকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত সুরক্ষার জন্য ইজরায়েল তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। বিমান সংস্থাগুলিকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।  

আরও পড়ুন: ইরানে হামলা শুরু ইজরায়েলের, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

প্রসঙ্গত, ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর  মিলেছে। জানা গিয়েছে, ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরানের মধ্যাঞ্চলে প্রায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।  তবে ইরানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত  তথ্য এখনও  প্রকাশ করেননি। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, “রাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন হুমকি মোকাবিলা করার জন্য” এই আক্রমণ চালানো হয়েছিল। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বড় আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত মিলেছে। ইজরায়েল ও আমেরিকার হামলার পর ইরান কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা  বিশ্ব । 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর