৪৮ ঘন্টার মধ্যেই ইজরায়েলে হামলা ইরানের, সতর্ক করলেন মার্কিন গোয়েন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই ইজরায়েল ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনকে বিশেষ সতর্ক করে জানিয়ে দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। ইজরায়েলের দক্ষিণ কিংবা উত্তর প্রান্তে ওই হামলা চলতে পারে বলে অনুমান মার্কিন গোয়েন্দাদের। যদিও তেহরানের তরফে জানানো হয়েছে, এখনও ইজরায়েলে হামলা চালানো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইজরায়েল ও ইরানের সমপর্ক বরাবরই শীতল। গাজায় গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে খুন নিয়ে তেল আভিভের বিরুদ্ধে সুর চড়িয়েছে ইরান। পাল্টা হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে তেহরানকে বিঁধে চলেছে তেল আভিভ। দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে গত  ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের একটি ভবনে হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন আধিকারিক নিহত হন। ইজরায়েলের ওই হামলার মধুর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূতাবাসে হামলাকে ইরানের মূল ভূখণ্ডে হানা হিসাবেই ধরে নেওয়া হবে। আর ইরানের ভূখণ্ডে হামলাকারীদের উপযুক্ত জবাব পেতে হবে। খামেইনির হুমকির পরেই মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলের উপরে ইরান হামলা চালাতে পারে বলে তেল আভিভকে সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। ওই সতর্কবার্তা পাওয়ার পরেই ইজরায়েলের মার্কিন দূতাবাসের কর্মীদের তেল আভিভ, জেরুজালেম ও বীর শিবা এলাকা ছেড়ে না বের হওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ইরানের হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করে মার্কিন নাগরিকদের আপাতত ইজরায়েল ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?