এবার সব শেষ! প্যালেস্টাইনের রাষ্ট্র হওয়ার স্বপ্নের কফিনে শেষ পেরেক পুঁততে প্রস্তুত ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বহু দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিতে চাইছে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন ইজরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এর জন্য বেশ মাথা খাটিয়ে একটি পন্থা বের করেছেন তিনি। বলা হয়েছে পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন বসতি নির্মাণ করা হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্যালেস্টাইন রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার সম্ভাবনা স্বপ্নই থেকে যাবে। বেজালেল স্মোটরিচ পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরের মাআলে আদুমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় কমপক্ষে ৩ হাজার ৪০১টি বসতি নির্মাণ করা হবে। এত বাড়ি নির্মিত হলে প্যালেস্টাইনের সেখানে আর কোনও অধিকার থাকবে না।

জানা গিয়েছে, এই পরিকল্পনা বহুদিনের। দীর্ঘদিন ধরে পরিকল্পনা স্থগিত ছিল। স্থগিত থাকার নেপথ্য কারণ হিসাবে বলা হচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও বিভিন্ন ইউরোপিও দেশগুলি এই বিষয়টিকে ভাল চোখে দেখেনি। ইউরোপিও শক্তিগুলির ধারণা পরিকল্পনার বাস্তবায়নে শান্তিচুক্তি বিঘ্নিত হতে পারে। বেজালেল স্মোটরিচ এই পরিকল্পনা করলেও তাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কতখানি সমর্থন করবেন তা এখনও বোঝা যাচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিকল্পনার বাস্তবায়নে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। ‘ই ওয়ান’ নামে এই প্রকল্প যদি সত্যিই ইজরায়েল করে তাহলে পশ্চিম তীর কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যাবে।

ইজরায়েলের অর্থমন্ত্রীর এই পরিকল্পনাকে মোটেই ভালভাবে নিচ্ছে না প্যালেস্টাইন। এমনিতেই আইডিএফ-এর একের পর এক পদক্ষেপে দুর্ভিক্ষ নগরীতে পরিণত হয়েছে গাজা। বলা ভাল পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে দেওয়া হয়েছে হামাস নিয়ন্ত্রিত শহরটিকে। তার মধ্যে যদি   পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করা হয় তাহলে তা শিয়রে শ্মন হয়ে দেখা দেবে প্যালেস্টাইনের কাছে। সেদেশের বিদেশ  মন্ত্রক এই পরিকল্পনাকে ‘গণহত্যা, উচ্ছেদ ও দখলের ধারাবাহিক অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইজরায়েল’ ধারণার প্রতিফলন বলেও মন্তব্য করেছে।

গাজায় ইজরায়েল হত্যালীলা শুরু করার পর পশ্চিম তীরে বসতি নির্মাণ আরও তীব্র হয়েছে। এসব বসতি তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইজরায়েলের স্মোটরিচ ও আর এক ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল