গাজায় ইজরায়েলের ভয়াবহ হামলায় নিহত অন্তত ২০০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকাজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালিয়েছে ইজরায়েল। হামাস–নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার(৮ জুন)এই হামলায় অন্তত ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছে ও আহত হয়েছেন ৪০০ জনের বেশি।

জানা গেছে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন , রাস্তায় এখনো অনেক মৃতদেহ পড়ে আছে। শুধু তাই নয় আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।

এমএসএফ এর এক চিকিৎসক (ডক্টরস উইদাউট বর্ডারস) জানিয়েছেন, মধ্য গাজার আল-আকসা হাসপাতাল যেন এক দুঃস্বপ্ন। এখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নারী ও শিশুদের চিৎকার শোনা যাচ্ছে।

ইজারয়েলের একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানোর জেরে গাজার লক্ষ লক্ষ উদ্বাস্তুর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন তাঁরা। কোথায় যাবে তাঁদের কোন ঠিক নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে বিপুল সংখ্যক আহত মানুষকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু হাসপাতালে খাবার ও ওষুধের অভাব রয়েছে। এছাড়া জ্বালানির অভাবে এর প্রধান জেনারেটরও কাজ করছে না। ফলে চিকিৎসা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিকিৎসকদের।

গাজায় গত ৭ অক্টোবর থেকে টানা হামলা চালাচ্ছেন ইজরায়েল। প্রতি মুহূর্তে আতঙ্কে সেখানকার মানুষ। ইজারয়েলের নারকীয় হত্যাকান্ডের তালিকায় রেহাই পাচ্ছে না ছোট্ট শিশুরাও। নারী ও শিশুদের কঙ্কালে পরিণত হয়েছে গাজা। ৮ মাস টানা হামলায় নিহত হয়েছে অন্তত ৩৬ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৮৩ হাজার ৭০০ এর কাছাকাছি। পঙ্গু হয়ে গিয়েছে শত শত এর মধ্যে রয়েছে শিশুরাও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ৩ হাজার শিশু পঙ্গু হয়েছে। ১৫ হাজারের বেশিই শিশু নিহত হয়েছে। গাজার সংবাদমাধ্যম জানিয়েছে অপুষ্টির শিকার প্রায় ৩ হাজারের বেশি শিশু।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?