ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার হামলায় ফের মৃত্যু ও ধ্বংসের ছবি ইউক্রেনে। বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের বালাক্লিয়া শহরে রুশ হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। হামলার পর থেকেই দমকল ও উদ্ধারকারী দল আগুন নেভানো এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে। স্থানীয় প্রশাসন টেলিগ্রামে এই তথ্য জানিয়েছে।

শুধু বালাক্লিয়াই নয়, একই দিনে উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলেও রুশ হামলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ জন। প্রশাসনের দাবি, বিস্ফোরণে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ইউক্রেনের পুলিশ জানিয়েছে, সুমি শহরেই পৃথক হামলায় আরও ১২ জন জখম হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ওই ঘটনায় ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। তাঁদের চিকিৎসা চলছে।সব মিলিয়ে বৃহস্পতিবারের হামলায় ইউক্রেনে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। হামলার পর বালাক্লিয়ার বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজ চালায়। আগুন নেভানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলির আশপাশ ঘিরে রাখা হয়।

আরও পড়ুনঃ বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধ অব্যাহত। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে বারবার সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা সামনে এসেছে। তবে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে রাশিয়া। ইউক্রেনও একই দাবি করেছে। তবু সাম্প্রতিক হামলার জেরে ফের যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠল।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা