যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কেবল খাতায় কলমে স্বাক্ষরিত হয়েছে ইজরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি। বাস্তবে ঘটছে অন্য ঘটনা। ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, লেবাননজুড়ে ইজরায়েলি হামলায় প্রায় ১৫ জন নিহত হয়েছেন। রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের মধ্যে সংযোগকারী হাইওয়েতে ইজরায়েলের তিনটি ড্রোন হামলায় দুজন শিশুসহ আটজন নিহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি গাড়ি বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। গাড়িগুলির বাইরের অংশ পুড়ে গিয়েছে। আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই থামার বদলে ক্রমে বেড়েই চলেছে। বুধবার সকালে ইজরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ছয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সতর্ক করে জানিয়েছে তারা খুব শীঘ্র এই গ্রামগুলির উপর নিজেদের শক্তি প্রয়োগ করবে। ওই অঞ্চলের বাসিন্দাদের নিজেদের জায়গা ছেড়ে প্রায় এক কিলোমিটার দূরে ‘খোলা জায়গায়’ সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা থেকে যাবে তাদের জীবন বিপন্ন হবে বলেও সতর্ক করা হয়েছে। 

আরও পড়ুন: লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

উল্লেখ্য, ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি অংশ দখল করে রেখেছে। সূত্রের খবর, আমেরিকার মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার ( ১৪ মে) ওয়াশিংটনে লেবানন ও ইজরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ইজরায়েলের হামলায় ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে হুসেইন জাবের ও আহমেদ নৌরা নামের দুজন স্বাস্থ্যকর্মী  রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে জানানো হয়েছে, ১৭ এপ্রিল আমেরিকার মধ্যস্থতায় লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইজরায়েলি সেনার হামলায় অন্তত ৫১২ জন নিহত হয়েছেন। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা