‘গাজা যুদ্ধের শেষ নয়- শুরু’ ইঙ্গিতপূর্ণ বার্তা নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই ইজরায়েলি বাহিনির হাতে খতম হয়েছেন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার। একের পর এক শীর্ষ প্রধান কে হারিয়ে ক্ষোভে ফুঁসছে হামাস।  এদিকে প্রথম থেকেই হামাসকে পুরোপুরিভাবে নির্মূল করার কথা বলে আসছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে তাঁর একটি ভিডিয়ো বিবৃতি প্রচার করা হয়। তাতে বলা হয় সিনওয়ার আর বেঁচে নেই।

সিনওয়ারের হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, যদিও এটি গাজা যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু। একইসঙ্গে নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যুকে হামাসের ‘অশুভ’ শাসনের পতন বলে উল্লেখ করেছে। নেতানিয়াহুর এই কথায় যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের কোন ইঙ্গিত পাওয়া যায় নি। এমতাবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছে বিশ্লেষেকেরা।

গত জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তাঁকে হত্যার জন্য ইজরায়েলকে দায়ী করা হয়। হানিয়া হত্যার পর হামাসের সামগ্রিক নেতা হন সিনওয়ার। তবে তাঁকেও খতম করার কথা স্বীকার করেছে ইজরায়েল। গতকাল ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে, গত বুধবার দক্ষিণ গাজায় অভিযান চালিয়ে হামাসপ্রধান সিনওয়ারকে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। তবে সিনওয়ারের মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে হামাস।

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েল তার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়। ইজরায়েল সরকারের তথ্য অনুসারে, এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এ ছাড়া প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। আর এরপর থেকেই এক বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। এক বছর পার হতে চলল। এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি বাহিনী আগ্রাসন চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৯০ হাজারের বেশি নিহত ১ লক্ষেরও বেশি আহত হয়েছে। গাজার অপর নাম ধ্বংসপুরী। গাজাবাসী বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার, ওষুধ ও জলটুকুও পাচ্ছে না। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রান বিষয়ক সংস্থা গুলোকে গাজায় প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড