লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির আশ্বাস মিলেছিল, কিন্তু সীমান্তে ফের গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের ব্যাপক হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। নিহত হয়েছেন অন্তত ৪০ জন, আহতদের মধ্যে রয়েছে শিশুরাও। একই সময়ে পাল্টা হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ, ফলে দুই পক্ষের সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় বিমান ও গোলাবর্ষণ চালায় ইজরায়েল। হামলার আগে ওই অঞ্চলের নয়টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে সরে যাওয়ার সতর্কতা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে যে তারা ইজরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে ২০টিরও বেশি হামলা চালিয়েছে। উত্তর ইজরায়েলের বিভিন্ন এলাকায় রকেট, কামান ও ড্রোন ব্যবহার করে এই আক্রমণ করা হয়। ইজরায়েলের দাবি, এতে তাদের তিন সেনা আহত হয়েছে।

আরও পড়ুন: ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। আমেরিকার উদ্যোগে ইজরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে ১৪ ও ১৫ মে ওয়াশিংটনে দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি এবং সংঘাত প্রশমনের উপায় নিয়েই মূলত আলোচনা হবে। তবে আলোচনার আগেই নতুন রক্তপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে শান্তির আশা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….