Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনি মঞ্চে সাধারণত উন্নয়ন, রাস্তা, কর্মসংস্থান কিংবা সামাজিক প্রকল্পের প্রতিশ্রুতিই শোনা যায়। কিন্তু বিজেপির এক জনসভায় শোনা গেল একেবারেই অন্য সুর। ভোটে জিতলে অবিবাহিত পুরুষদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপি বিধায়ক বিমলা চৌধুরী। আর সেই মন্তব্য ঘিরেই এখন তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে।

হরিয়ানার পুরসভা নির্বাচনের প্রচারে রেওয়াড়ির এক জনসভায় উপস্থিত ছিলেন পাতৌদির বিজেপি বিধায়ক বিমলা চৌধুরী। দলীয় প্রার্থী বিনীতা পিপ্পলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এবার বিজেপিকে জেতান, আমি এখানকার সব অবিবাহিত পুরুষের বিয়ের ব্যবস্থা করে দেব।” নেত্রীর এই মন্তব্য শুনে সভামঞ্চে হাসির রোল পড়ে যায়। উপস্থিত সমর্থকেরাও স্লোগানে ফেটে পড়েন।মঞ্চে উপস্থিত ছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী আরতী রাওও। হালকা মেজাজে তিনি বলেন, “বিধায়ক তো রেওয়াড়িতে ম্যারেজ ব্যুরো খুলে ফেলেছেন।” যদিও এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের দাবি, ভোটের রাজনীতিতে এমন প্রতিশ্রুতি আসলে রাজ্যের গভীর সামাজিক সমস্যাকেই সামনে এনে দিল।

আরও পড়ুনঃপ্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরিয়ানায় দীর্ঘদিন ধরেই লিঙ্গবৈষম্য, কন্যাভ্রূণ হত্যা ও নারীর স্বল্পতার মতো সমস্যা রয়েছে। সেই বাস্তবতার মধ্যেই ‘বিয়ের প্রতিশ্রুতি’ নতুন করে প্রশ্ন তুলে দিল সমাজের বর্তমান অবস্থাকে ঘিরে। উল্লেখ্য, এর আগেও ২০১৪ সালে বিজেপি নেতা ওমপ্রকাশ ধনকার একই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার ফের সেই ইস্যুই ফিরে এল নির্বাচনের মঞ্চে।

‘সমুদ্রসাথী’ প্রকল্পের ভবিষ্যৎ কী? পালাবদলের পর প্রশ্ন লক্ষাধিক মৎস্যজীবীর

কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

মা ক্যান্টিনের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা! আশ্বাস পদ্ম নেতাদের

‘হ্যাপি মাদার্স ডে’, জানেন কেন পালন করা হয় এই বিশেষ দিনটি?

কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

হলিউডে পা রাখতে চলেছেন দিশা পাটানি, কোন ছবিতে দেখা যাবে অক্ষয়ের নায়িকাকে?

‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

রূপোলি পর্দার জগৎ থেকে প্রশাসনিক প্রধান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ বিজয়ের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ