দামাস্কাসে সিরিয়ার সেনা সদর দফতরে ইজরায়েলি হামলা

এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বড়সড় হামলা চালাল ইজরায়েল। এখনও মধ্যপ্রাচ্যে অনেক ফ্রন্টে যুদ্ধ অব্যাহত। সবটাতেই যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বড়সড় হামলা চালাল ইজরায়েল। এখনও মধ্যপ্রাচ্যে অনেক ফ্রন্টে যুদ্ধ অব্যাহত। সবটাতেই যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল। বুধবার (১৬ জুলাই) ইজরায়েলি সেনাবাহিনী রাজধানী দামাস্কাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবেশপথে হামলা চালিয়েছে। তবে সোমবার থেকেই ইজরায়েল সিরিয়ার ইসলামিক নেতৃত্বাধীন সরকারি সেনাবাহিনী কে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আজ সিরিয়ার সেনাবাহিনীর সদর দফতরের মূল এন্ট্রি পয়েন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। জানা যাচ্ছে, দক্ষিণ সিরিয়ার সোয়াইদা শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং তুরস্ক মতাদর্শ ড্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনাবাহিনী।

সোয়াইদা শহরে একমাত্র দ্রুজ যোদ্ধারা থাকে। এখন সিরিয়ার সেনাবাহিনকে দমবন্ধ করে খতম করাই ইজরায়েলের একমাত্র উদ্দেশ্য। ইতিমধ্যেই দামাস্কাসের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। বিস্ফোরকের শব্দ দূর দূর থেকে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, দামাস্কাসের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রাষ্ট্রীয় টিভি ভবনে ইজরায়েলি বিমান হামলার সরাসরি সম্প্রচারের সময় একজন টিভি উপস্থাপক ক্যামেরার বাইরে পালিয়ে যান। এ বিষয়ে ইজরায়েল জানিয়েছে, স্থানীয় সেনাদের আক্রমণ থেকে দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যেই তারা এই হামলা চালাচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে কমপক্ষে দুটি ড্রোন হামলা হয়েছে। যার ফলে মবনে বেসমেন্টে লুকিয়ে আছেন কর্মকর্তারা। ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। যদিও এই হামলার ফলে সিরিয়ার কতজন সেনার মৃত্যু হয়েছে বা কত পরিমাণ ক্ষয়ক্ষতি গিয়েছে, তা জানা যায়নি। তবে সিরিয়ায় ইজরায়েলি আক্রমণ শুরু হল কী করে? সিরিয়ার সরকারি সূত্রের খবর অনুযায়ী, বুধবার ইজরায়েল মূলত সুওয়াইদা শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত সোমবারে ড্রুজ যোদ্ধা এবং বেদুইন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। সরকারি সেনারা শহরে প্রবেশ করতেই এই সংঘর্ষ শুরু হয়। যদিও উভয় পক্ষের মধ্যে বারবার যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা লঙ্ঘন করা হয়েছে। বুধবার ভোরে সোয়াইদা শহর এবং আশেপাশের গ্রামগুলিতে ক্ষেপণাস্ত্র  এবং মর্টার শেল হামলা চালিয়েছে ইজরায়েল। সোয়াইদার অবৈধ গোষ্ঠীগুলি যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

প্রসঙ্গত, সিরিয়ার সোয়াইদা শহরে বসবাসকারী ড্রুজদের আরবিয়ান হিসেবে বিবেচনা করা হয়। এই সম্প্রদায়ের উৎপত্তি ১১ শতক আগে মিশরে। এই সম্প্রদায় মুলত সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইজরায়েলে বসবাস করে। এর জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। এই সম্প্রদায় ইসলাম বা ইহুদি ধর্মে বিশ্বাস করে না। এরা হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মিশ্রণে ভিন্ন একটি ধর্মকে বিশ্বাস করে। বর্তমানে সিরিয়ায় ৭ লক্ষ ড্রুজ বাস করে। দেশটির বেশিরভাগ ড্রুজ সোয়াইদায় বাস করে। ২৯,০০০ এরও বেশি ড্রুজ সিরিয়ার গোলান হাইটসে বসবাস করে। তারা নিজেদেরকে সিরিয়ার নাগরিক বলে মনে করে। ইজরায়েল বেশ কয়েকবার ড্রুজদের ইজরায়েলি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। প্রায় ১,৫০,০০০ ড্রুজ সম্প্রদায়ের মানুষ ইজরায়েলি নাগরিকত্ব গ্রহণ করেছে। যারা ইজরায়েলি সেনাবাহিনীতে কর্মরত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল