ইজরায়েলের মারণ হামলায় ফের রক্তে ভিজল গাজার মাটি, একদিনে নিহত অন্তত ৯০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের গাজায় ভয়ংকর মারণ হামলা চালাল ইজরায়েল। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গাজার উত্তরাঞ্চলে ৪০ জন এবং গাজার কেন্দ্রে ও দক্ষিণে হামলায় ৫০ জন নিহত হয়েছে।

গাজা মেডিকেল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় হামলায় ৭১ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। যন্ত্রণায় কাতরাচ্ছে রোগীরা।

এর আগে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জ্বোগার সরব হয়েছিলেন। তাঁর কথায়, গাজার আর অস্তিত্ব নেই। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিকরা এই মুহূর্তে ক্ষুধা, হতাশা ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এই রক্তক্ষয়ী  যুদ্ধ কবে থামবে ?  বন্দিদের এখন ঘরে ফেরার সময়।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আচমকাই নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাসরা। এই হামলায় ১২০০ ইজরায়েলি নিহত হয়েছিল। এছাড়াও বহু ইজরায়েলিকে ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। আর এরপর থেকেই প্রতিশোধ নিতে গাজা জুড়ে গনহত্যা শুরু করে ইজরায়েল।

টানা এক বছর পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে।জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের