ইজরায়েলের বিমান হামলায় সপরিবারে প্রাণ হারালেন হামাসের শীর্ষ নেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেল আরও এক হামাস শীর্ষ নেতার।নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল।ইজরায়েলের হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।খান ইউনিসে তাদের তাঁবুতে ইজরায়েলি হামলায় নিহত হন তারা।

প্রতক্ষদর্শীরা জানিয়েছে,গত কয়েক ঘণ্টা ধরে ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে।গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে। এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক।তাঁরা যখন কথা বলছে তখনও তারা মধ্য গাজায় ইজরায়েলি ড্রোনগুলোর ভয়ানক শব্দ শুনতে পাচ্ছে।চোখের সামনে দেখতে পাচ্ছে ধেয়ে আসছে লেলিহান অগ্নিকাণ্ড।

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় গনহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সরকার।গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা বাদ রাখে নি তারা।ছোট্ট নিষ্পাপ শিশুরাও রেহাই পায় নি ইজরায়েলের বর্বরোচিত হামলা থেকে। গাজাকে সম্পূর্ণরুপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৯০ হাজারের বেশি বেসামরিক মানুষ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বাধ্য হয়ে তারা তাঁবুতে আশ্রয় নিলে,সেই তাঁবু লক্ষ করে হামলা চালিয়ে যাচ্ছে গনহত্যাকারী ইজরায়েল সরকার।বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জলটুকুও পাচ্ছে না তারা। খাবারের অভাবে ছটফট করছে গাজার শিশুরা।প্রতি মুহূর্তে তারা তাদের পরিবারকে হারাচ্ছে।

উল্লেখ্য,গাজায় নতুন করে গাজায় মারণ হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার।হাজার হাজার বেসামরিক মানুষজনদের খুন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সরকার।হামাসদের দাবি গাজায় পুরোপুরিভাবে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু তা মানতে নারাজ নেতানিয়াহু সরকার। তার পাল্টা দাবি গাজায় বন্দি ইজরায়েলিদের মুক্তি না দিলে এই যুদ্ধ আরও তীব্র হবে।এমন আবহে দু চোখের পাতা এক করতে পারছেন না ইজরায়েলি বন্দিদের পরিবার। নেতানিয়াহু সরকারের কাছে তাদের অনুরোধ বাকি বন্দিদের ফিরিয়ে আনতে গাজায় নৃশংস হামলা যেন বন্ধ করা হয়। এই নিয়ে ইজরায়েল সরকারকে তারা একটি চিঠিও লিখেছে।সেখানে তারা নেতানিয়াহু সরকারকে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি যাতে বাকি ৫৯ বন্দিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। তবে বন্দিদের পরিবারের অনুরোধ পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু সরকার।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি