পানশালায় মহিলাদের নিয়ে অশালীন নাচ, ইজরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সংযুক্ত আরব আমিরশাহি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পানশালায় মহিলাদের সঙ্গে অশালীন নাচ ও ‘অমর্যাদাকর’ আচরণের দায়ে ইজরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। আর ওই লজ্জার সিদ্ধান্ত ঢাকতে ইজরায়েলের তরফে তড়িঘড়ি জানানো হয়েছে ‘সংযুক্ত আরব আমিরশাহিতে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে অন্য কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।’

ইজরায়েলি বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-র প্রতিবেদন অনুসারে ‘সম্প্রতি বেশ কয়েকজন স্বদেশীয় নাগরিককে নিয়ে আবুধাবির একটি পানশালায় হাজির হন ইজরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলি। ওই দলে স্বল্প পোশাক পরা বেশ কয়েকজন তরুণীও ছিলেন। পানশালায় আকণ্ঠ মদ্যপানের পরেই ওই স্বল্প পোশাক পরিহিতা তরুণীদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠেন শেলি। এমনকি পানশালায় থাকা অন্য মহিলা গ্রাহকদের লক্ষ্য করেও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। ইজরায়েলি রাষ্ট্রদূতের ওই কীর্তি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। নড়েচড়ে বসেন সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। রাষ্ট্রদূত হিসাবে শেলির ওই আচরণ ‘অগ্রহণযোগ্য ও মর্যাদাহানিকর’ বলে ইজরায়েলের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেন। কোনও ভাবেই আর রাষ্ট্রদূত হিসাবে শেলিকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। এর পরেই মুখরক্ষায় শেলিকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলের বিদেশ মন্ত্রক।’

উল্লেখ্য পাঁচ বছর আগে ২০২০ সালে নিজের প্রথম জমানার শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের সঙ্গে আবু ধাবির সেতুবন্ধন ঘটান। সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। গাজায় ইজরায়েলের গণহত্যা নিয়ে আরব দেশগুলির শীর্ষ নেতারা সরব হলেও নীরবই থেকে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির সরকার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল