লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকারের ধার যে তিনি ধারেন না, তা ফের একবার বুঝিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার লেবাননের সাধারণ মানুষকে মারতে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী। আজ সোমবার (৩ অগস্ট) লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি ইজরায়েলি বাহিনীর কীর্তি ফাঁস করেছে। যদিও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে,নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগানে ফসফরাস বোমা ফেলা হয়েছে। যার ফলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাধারন মানুষ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছেন। ফসফরাস বোমা হামলার পাশাপাশি নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড়ি এলাকায় ইজরায়েলি সেনা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইজরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’ তবে ইজরায়েলি হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি লেবাননের সরকারি বার্তা সংস্থা।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। আইডিএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৯১তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল। তা শেষ হয়েছে। অভিযানের সময় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি কাঠামো ধ্বংস করা হয়েছে। যার মধ্যে কয়েকশো মিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। এছাড়া ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।’

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর