গাজায় নতুন হামলায় ৫৩ জন নিহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪২২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। অবরুদ্ধ গাজায় নতুন করে হামালা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। সেই হামলায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ইজরায়েলি হামলায় গাজার একাধিক টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার কোনো জায়গাই নিরাপদ নয়।

গাজায় ক্রমশ চওড়া হচ্ছে মৃতের সংখ্যা। নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস করা হয়েছে। এরমধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযান চালানোর কারণ, উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল এবং সেখানকার জনগণকে উচ্ছেদ করা। নিহত ৫৩ জনের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা। পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, হামলার পাশাপাশি রয়েছে অনাহার ও অপুষ্টি। অপুষ্টিতে আরও দুজন মারা গিয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ৪২২ জনে পৌঁছেছে।

জানা গিয়েছে, গাজা সিটির রেমালের দক্ষিণে আল কাওসার টাওয়ারে ইসরায়েলি বামিনী হামলা চালিয়েছে। সেটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে। অত্যাধিক বোমা বর্ষণের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছেন। গাজার সরকারি সংবাদ মাধ্যম ইজরায়েলের ‘পদ্ধতিগত বোমাবর্ষণের’ নিন্দা জানিয়ে বলেছে এই ধরনের হামলার আসল উদ্দেশ্য হল গণহত্যা এবং জোরপূর্বক ঘরছাড়া করার প্রচেষ্টা। তাঁরা বিবৃতি দিয়ে আরও জানিয়েছে, ইজরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও, বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। তারা স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও সাধারণ মানুষের বাড়ি, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দফতরে হামলা চালাচ্ছে।

সূত্রের খবর, গত চার দিনেই গাজা সিটিতে ১০টি বাড়িতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল এবং দুটি ক্লিনিকও রয়েছে। সেখানেই হাজার হাজার ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছিলেন। ক্রমাগত হামলার কারণে আসহায় মানুষ দক্ষিণের আল-মাওয়াসির দিকে পালাচ্ছে। এই অঞ্চল ইজরায়েলের ‘নিরাপদ অঞ্চল’ বলে ঘোষণা করলেও সেখানেও বারবার হামলা হয়েছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি